somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামু সরকেটিস ও সফলতা!

১৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা এক বালক মামু সরকেটিসের কাছে হাজির হইয়া বলিলো, গুরু, আমি কি করিয়া সাকসেসফুল হইতে পারিবো? কি করিলে সুখন সাহেবের বাৎলানো ৬ডিজিটের ইনকাম হইবো?


Photo by the blowup on Unsplash


মামু গম্ভীর স্বরে বলিলেন, বৎস, আগামীকল্য বহুৎ সকলে আমার লগে নদীর পাড়ে দেখা কইরো, আমি তোমাকে উপায় বাৎলাবো!

বৎসেরতো আর রাত পার হয় না; সকাল হইলেই মামু উপায় বাৎলাবেন। বৎস সারা রাত এপাশ ওপাশ করিয়া সূর্য ওঠার আগেই সরকেটিস মামুর লগে দেখা করিতে হাজির হইয়া গেলো নদীর পাড়ে।

মামু আগে থেকেই নদীর মধ্যে আর্ধেক বডি নামাইয়া খাড়াইয়া ছিলেন। বৎসকে ডাক দিয়া বলিলেন, এদিকে আসো বৎস।

বৎসও খুব আগ্রহভরে মামুর কাছে পৌছায়া গেলো। বৎস কিছু বুঝিয়া উঠিবার আগেই সরকেটিস মামু তাহার মস্তক খানি ধরিয়া পানির মধ্যে চুবাইয়া ধরিলেন।

বৎস পড়িলো মহা বিপদে। বহু মুচড়ামুচড়ি করে, তবুও বৎস উঠিতে পারে না। এদিকে তার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম।

মামুও আমাদের বড়ই শক্তিশালী; চাপিয়া ধরিয়াছেন তো আর ছাড়েন না। বৎসের যে জীবন যায়, এ বিষয়ে মামুর কোন খেয়াল আছে বলিয়াও মনে হইলো না।

কিছু সময় পর যখন মামু বুঝিতে পারিলেন যে বৎস আর পারিতেছে না; তখন ছাড়িয়া দিলেন।

বৎস উঠিয়া বড় একখানা নিঃশ্বাস লইলো। দৌড়ায়া পাড়ে উঠিলো; মামুকে কাজী মারুফের মুভি থাইকা দুই চারটা ডায়লগ হুনাইয়া দিলো।

মামু ধীর লয়ে আগাইয়া আসিয়া শুধাইলেন, বৎস, যখন ডুবিয়া যাইতেছিলা, তখন তুমি প্রাণ পনে কি চাইতেছিলা।

বৎস কিঞ্চিত মুখ বাঁকা করিয়া বলিলো, তুমি এত বড় পন্ডিত, মাগার এইডা বুঝো না যে আমি নিঃশ্বাস লইতে চাইতেছিলাম!?

মামু হাসিয়া বলিলেন, তুমি যেভাবে নিঃশ্বাস লইতে চাইতেছিলা, ঠিক সেই ভাবে যদি সাকসেসের তালাশ করো, তাহলে তুমি সাকসেসফুল হইলেও হইতে পারো!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×