কেজিবি, রুশ ভাষার সংক্ষিপ্ত রূপ। সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল। ১৩ মার্চ, ১৯৫৪ থেকে ৬ নভেম্বর, ১৯৯১ সালে কেজিবি সোভিয়েত নিরাপত্তা সংস্থা, সোভিয়েত গোয়েন্দা সংস্থা কিংবা সোভিয়েত নিরাপত্তা পুলিশ সংস্থা হিসেবে সমগ্র বিশ্বে চিহ্নিত হয়ে আছে। সোভিয়েত নেতৃত্বের সাথে একমত না হলে কখনো কখনো কেজিবি'র নির্দেশনায় অত্যন্ত গুপ্তভাবে মানুষকে খুন করা হতো।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর রুশ প্রজাতন্ত্র কেজিবি'র প্রধান উত্তরাধিকারী হিসেবে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বা এফএসবি গঠিত হয়।
সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে একমাত্র দেশ হিসেবে হিসেবে বেলারুশের জাতীয় নিরাপত্তা সংস্থা অদ্যাবধি কেজিবি নামে রয়েছে।
বেলারুশে জন্মগ্রহণকারী ফেলিক্স জারঝিনস্কিকে কেজিবি'র জনক নামে অভিহিত করা হয়। জারঝিনস্কি চেকা নামে একটি দল গঠন করেছিলেন যা সোভিয়েত ইউনি
য়নে কেজিবি'র প্রথমদিকের সংগঠন নামে পরিচিত।
মার্চ, ১৯৫৩ সালে লাভেরেন্তি বেরিয়া দু'টি পৃথক সংস্থা এমভিডি এবং এমজিবিকে একীভূত করে এমভিডি'র নিয়ন্ত্রণে আনেন। ঐ বছরেরই ডিসেম্বর মাসে বেরিয়া এবং তাঁর সহযোগী ছয় জনকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে বিচারের আওতায় নিয়ে এনে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এর মাধ্যমেই এমভিডি'র পুণরায় বিভাজন ঘটানো হয়। পুণর্গঠিত এমভিডি পুণরায় এর পুলিশী এবং আইনের বলবৎকরণের শক্তি ফিরে পায়। নতুন সংস্থা হিসেবে কেজিবি অভ্যন্তরীণ এবং বহিঃস্থ নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। মন্ত্রীপরিষদের সভায় তাদের প্রাত্যহিক কর্মকাণ্ডের প্রতিবেদন দাখিল ও জবাবদিহিতা করতে থাকে।
রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ হিসেবে কেজিবি ও এর সহায়ক অঙ্গ সংগঠন সোভিয়েত ইউনিয়নের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জোসেফ স্টালিনের রাষ্ট্রের জঞ্জাল পরিস্করণে সহায়ক শক্তিরূপে সংস্থাটি ব্যবহৃত হয়েছিল। স্ট্যালিনের মৃত্যু পরবর্তীকালে রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশকে কঠোরভাবে আইন প্রণয়নপূর্বক কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হয়। কেজিবি'র সভাপতি হিসেবে ইউরি আন্দ্রোপভের নিয়ন্ত্রাধীনে ১৮৬৭-১৯৮২ সালে এটি সোভিয়েত বিচ্ছিন্নতাবাদী ও ভিন্নমতাবলম্বীদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ ও প্রধান লক্ষ্যবস্তুতে সংশ্লিষ্ট করেছিল। এর সুবিশাল ও বিস্তৃত নেটওয়ার্কে অগণিত গুপ্তচর সংশ্লিষ্ট ছিল যা পার্টিকেন্দ্রিক সোভিয়েত নেতৃত্বে বিরাটভাবে প্রভাব বিস্তার করেছিল। সংস্থাটি ১৯৭০-এর দশকের শেষার্ধ থেকে ১৯৮০-এর শুরুরদিকে কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দূর্নীতি বিরোধী প্রচারণায় লক্ষ্যবস্তুতে পরিণত করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



