somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দি সিরিয়াল রিভিউঃ কিসমত মে আন্ডেকা ডাব্বু

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই ওয়ার্নিংঃ হিন্দি সিরিয়াল নিয়ে যাদের চুলকানী আছে তারা পোস্টে ঢুকবেন না। X((

হ্যালো গায়েজ, কেমন আছেন আপনারা?:)
আজকে আমি স্টার প্লাসের একটি অত্যান্ট জনপ্রিয় হিন্দি সিরিয়াল "কিসমত মে আন্ডেকা ডাব্বু" এর রিভিউ লিখতে বসেছি। কারন টানা দুইবছর ধরে চলার পর এই সিরিয়ালের শেষ পর্বটা আজকেই দেখে ফেললাম:)

সিরিয়ালটির পুরো গল্পটাই একটি পরিবারের সুখ দুঃখ এবং পারষ্পরিক টানাপড়েন নিয়ে যার ফাঁকে ফাঁকে চলে সিরিয়ালটির নায়ক ডাব্বু এবং নায়িকা দিপিকার স্বরগীয় প্রেম। পুরো ঘটনাই মূলত একটি পরিবারকে ঘিরে তাই এটা বাংলা সিনেমার মত এত অশ্লীল না।
গল্পের শুরুটা হয় সুখি একটা পরিবারকে কেন্দ্র করে যে পরিবারের প্রধান থাকে বাবা। নায়ক তার বাবার ছেলে এবং নায়কের এক বোন। সেই সাথে নায়কের খালাও তাদের সাথে থাকে।

নায়ক ডাব্বু প্রতিদিন অফিসে যায়। একদিন অফিসে যাবার পথে নায়ীকা দিপিকার সাথে ধাক্কা খেয়ে পড়ে দাব্বু। তারপর তারা দুইজনে একসাথে ঘুরতে যায় এবং বিয়ে করে ফেলে। শেষে ডাব্বু নায়ীকাকে তাদের বাসায় নিয়ে আসে। কিন্তু ডাব্বুর পরিবারের কেউ মেনে নিতে না চাইলেও শেষে ছেলের সুখের কথা ভেবে মেনে নেয়।

কিন্তু নায়কের খালা একটা আস্ত খাটাশ। সে ডাব্বুর মা কে কানপড়া দিয়ে দিপিকাকে বাড়ি ছাড়া করার জন্য প্রবোধ দেয়। ডাব্বুর মা তার খালার কথায় গলে গিয়ে দিপিকার উপর শুরু করে মানসিক অত্যাচার। আর তা দেখে গোপনে গোপনে শয়তানি হাসি হাসে খালা চামেলী।

একদিন না দিপিকা থালাবাসন ধুচ্ছিল আর আর তার বাবা মার কথা ভেবে মন খারাপ করছিল। তার মধ্যে খালা চামেলী এসে পড়ায় সে চমকে যায় আর তার হাত থেকে পড়ে গ্লাস ভেঙ্গে যায়। চামেলী এটা দেখে তার মাথায় বাজ পড়ে। সে বাড়ি হইহুল্লা করে জানিয়ে দেয় দিপিকা তাদের সর্বনাস করে ছাড়বে। অলুক্ষনে একটা। কিন্তু সবাই তার কথায় সমর্থন জানায়।

দেখেছেন কত বড় খারাপ একটা?X(( আমার তো চুল ছিড়ে দিতে ইচ্ছে করেX((

আমি হলে ওই খালাকে পানিতে চুবিয়ে মারতাম।

তারপর দিপিকাও চেতে যায় এবং ইচ্ছে করে গ্লাস ভাঙ্গে চামেলীকে দেখিয়ে। ওদিকে ডাব্বুর বোনের বিয়ের প্রস্তুতি চলছে সেখানে নাচতে হবে। নায়িকা নাচে ঠিকই কিন্তু চামেলীকে অপমান করার জন্য সে তাকেও নাচতে ডাকে। তখন সে অনেক অপমানিত হয়।

আমার যা ভাল লাগছিল এ সময়:) একেবারে উচিত শিক্ষা হয়েছে।X((

এতে চামেলী আরো চেতে যায়। এদিকে নায়ক ডাব্বু অন্য একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে। চামেলী এ সুযোগকে কাজে লাগায়। সে ডাব্বুকে উৎসাহ দেয় এবং ডাব্বুর প্রেমিকার খাবারে বিষ মিশিয়ে দিপিকার নাম দেয়।

চলব...

বাংলাবাঁশ রিভ্যু B-)) B-))
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
১১টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×