আফসুস খাইতে এই কাহিনি বলা...
২০০১ সালে মাস খেয়াল নাই.. সেই দিন অনাস`২য় বষে`র ক্লাস শুরু হবে, আমরা কয়েক জন বন্ধু লেলিন, সোমা, রিপন, নুরু, আরো কয়েক জন মানবিক ভবনের সামনে দাড়াইয়া গল্প করতেছিলাম...১ম বষে`র রেজাল্ট নিয়া কথা হইতেছিলো... কি এক কারনে লেলিন আর রিপন দুইজনে লাগাইছে তক`...লেলিন কয় "আমি ফেল করছি"....আমি আর রিপন লেলিনের রেজা্ল্ট দেখছি...ওয় মিছা কইতাছে...লেলিনে আরো কিছু বলাতে হালায় আমারে লাথি মাইরা দিসে দৌড়....আমিও দিলাম দাবুড় ওরে ধইরা পেছনে লাথি মারুমই...মাঠের মাঝে আমি লেলিনরে দাবড়াইতেছি.... ও হঠাৎ কইরা মানবিক ভবনের বারান্দায় উইঠা একপাশ থেকে আরেক পাশের দিকে যাইতে লাগলো...ঐপাশা যাইয়া সিড়ি দিয়া দোতালায় উঠল আবার অপর প্রান্তের দিকে যাইতে থাকলো.... আমি পেছনে পেছনে ওরে ধরার চেস্টায় আছি ....
২০১ রুমের সামনে কয়কজন ছেলেমেয়ে দাড়াইয়া কথা বলছিলো...আমাদের তাদের পাশ কাটায়া সিড়িতে যাইতে হবে.... লেলিন একটু গতি কোমাতেই আমি এক হাতে ওর ঘাড় আরেক হাতে ওর বা হাত ধইরা ওরে থামানোর চেস্টা করতেই ও একটা ঝাকি মাইরা ছুইটা বামের সিড়িদিকে যাইতে চেস্টা করতেই আমার পায়ের সু পিছলাইয়া আমি চিৎপটাং হইয়া গেলাম... একটু ছেড়াইয়া পাশে দাড়ানো এক সুন্দরীর ( যে পেছন ফিরা দাড়াইয়া ছিলো) পায়ে আমার পা গুতা লাগলো...সুন্দরীও তাল সামালদিতে না পাইরা চিৎহইয়া পইড়া গেলো
আপনেরা সিনেমা্য় এইরকম সীন মেলাই দেখছেন
দুইজনে উপরে উইঠা আসলাম.... পুলাপাইন চুপচাপ দাড়াইয়া আছে....দেখলাম এক সন্দরী শক্ত হইয়া দাড়ানো আর তার সখীরা পাশে চুপচাপ খাড়াইয়া আমার দিকে কেমুন কেমুন ভাবে তাকায়...
আমি কইলাম " সরি আমরা আসলে ইচ্ছা কইরা এমুনটা করনাই...দুস্টুমি করতেছিলাম.."
সুন্দরী কি জানি কইলো... মনে হয় কইছিলো.." এমুন দুস্টামি আর করবেন না...."
আমরা নিচে চইলা আসলাম...বাকি দোস্তোরা শুইনা ৩৪...৩৬ দাত বাইর কইরা হাসলো...
তয় দুক্ষের বিষয়হইলো আমি তার পরে ১ বছর ঐ বিল্ডিংএ যাইনাই....ঐ রুমে গেছিলাম দেড় বছর পরে পরিক্ষা দিতে....
সেই সুন্দরীর সাথে আমার আর কখনো দেখা হয়নাই...
এতো সিনেমা দেখলাম জীবনে কিন্তু কামে লাগলো না.... নায়কের মতন ..কিচ্ছুই হইলোনা জীবনে
আপচুচ....................................আপচুচ.......................আপচুচ
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



