
১ বছর আগে আমাদের মেয়ে ৬ দিন বয়সে আমাদের ছেড়ে চলে যায়.... তাই হয়তো সন্তানের মৃত্যুর কস্টটা একটু অনুভব করতে পারি....
কোকো নামটাই জানি...ছবি দেখেছি...খালেদা জিয়ার ছেলে... আমার কিছুই না .. কিন্তু মারা গেছে শোনার পরে মনটা খারাপ হয়েছে... একজন মা তার সন্তান হারিয়েছে এটা মনে পড়ছে।
দেশের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে সমবেদনা যানাবেন এটাই মানুষের কাজ.... এটা তার মহত্ব না...( সব আয়ামীলীগার শত শত লাইন বন্দনা লিখছেন যে হাসিনা কত মহান তা প্রমানের জন্য)
দেশের বড় দলের নেত্রী/প্রধানমন্ত্রী দেখা করতে আসেছেন.... তার সাথে দেখা করাও সৌজন্যতা.... এই সময়ে কারুর মাথায় রাজনিতি ঘুরতে পারেনা...
শুধু অসুস্হ চামচারাই পারে খালেদাজিয়াকে পরামশ`দিতে হাসিনার সাথে দেখা না করতে.... আর চামচারাই হাসিনার এই কাজকে মহান প্রমানে ব্যস্ত...
এরা মানুষ হবে কবে????????????????????????
যদি মৃত্যুর শোক তেমন থাকতো তবে এই সময়ে মাথায় রাজনিতি কাজ করতো না..... আমার মেয়ে মারা যাবার পরে আমি সব কাজই করেছি হাসপাতালে সব ফরমালিটি..গোরস্হানের ফরমালিটা.. কিন্তু রোবটের মতন..সবাই বলছে এটা করতে হবে...করছি...মাথায় শুধু একটা চিন্তাই ছিলো... ''Why Me!!!'' আমার সাথেই এমন কেন হবে..কেন আমার মেয়েই আমার বুকে থাকবেনা... অন্য চিন্তা মাথায় আসতে পারেনা...
আমি সাধারন মানুষ তাই হয়তো মানবতা এখনো মনে আছে... মানুষের মৃত্যুতে মন এখনো খারাপ হয়...
তাই চিন্তা করছি ব্লগে/ফেসবুকে/টিভিতে যারা হাসিনার মহানুভবতা প্রচারের দায়ীত্ব নিয়েছেন...যারা এই মৃত্যু নিয়ে কি কি রাজনিতিক চাল আসতে পারে চিন্তা করছেন...কিভাবে সেই সব চাল থেকে জিততে হবে...
তারা কেমন মনের মানুষ????????????????????????
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



