somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে লাল ঘোড়া দাবড়াতে চেয়েছিলেন

১৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ড. রেজওয়ান সিদ্দিকীর উপস্থাপনায় দিগন্ত টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বাকশালী শাসনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী অভিযানের কথা উল্লেখ করে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, তিনি দুর্নীতিপরায়ণদের বিরম্নদ্ধে লাল ঘোড়া দাবড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তদানিন্তন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর সহিত একদলীয় বাকশাল গঠন নিয়ে তার আলোচনায় তিনি আওয়ামী লীগ দলে কিছু পার্জিং এর কথা বলেছিলেন। বাকশাল গঠনের পূর্বে বঙ্গবন্ধু প্রায়শই বলতেন যে, তার ডাইনে চোর, বামে চোর। বাকশালে যোগদানকারী সাংবাদিকগণ সবাইকে এই বলে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে, তারাও দুর্নীতির বিরম্নদ্ধে লিখবেন।

উক্ত আলোচনায় অংশগ্রহণকারী অপর আলোচক প্রবীণ সাংবাদিক এবিএম মূসা দুর্নীতির দৌরাত্ম্য ছাড়াও দেশে একটি বিশেষ রাজনৈতিক দলের সন্ত্রাসী তৎপরতাও বাকশাল গঠনের সপক্ষে পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেন। বঙ্গবন্ধু কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টি করেছিল আওয়ামী লীগের বাইরের লোকেরা। তারা শুধু গণতন্ত্রের বিরম্নদ্ধে ষড়যন্ত্র করে নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছে। সরকার পরিচালিত চারটি সংবাদপত্র ভিন্ন স্বাধীন পত্রিকা না রাখার পদক্ষেপকে একটি ভয়ঙ্কর ঘটনা আখ্যায়িত করে তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা গণতান্ত্রিক সরকারকে রক্ষা করে। গণতন্ত্র দেশের স্বাধীনতার অংশ। তাই গণতন্ত্রের অবসান ঘটানোর পরিণতি ভয়াবহ হয়েছে। পরবর্তী পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা ও সামরিক শাসন প্রবর্তনের কাজটিকে সহজ করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মইনুল বলেন, তার পিতার দৈনিক ইত্তেফাককে সরকারি পত্রিকা করার বিষয়টি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল। আব্বা বহু কষ্ট করে পত্রিকাটি গড়ে তুলেছিলেন। তার মতে বাকশালী একদলীয় শাসনের সহিত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের তুলনা করা যায় না। কারণ, বাকশালী শাসন প্রবর্তনের সময় দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার চলছিল। বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতা সরকার প্রধান ছিলেন। কিন্ত্ত ওয়ান-ইলেভেন পরবর্তী জরম্নরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সম্পূর্ণ সরকারবিহীন অবস্থায়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের পক্ষে কোনরূপ সরকার গঠন করা সম্ভব ছিল না। সামরিক শাসন অনিবার্য ছিল।

দুই নেত্রীর ব্যাপারে প্লাস টু, মাইনাস টু ফর্মুলা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক মাইনাস টু বা প্লাস টু’র কোন গুরম্নত্ব থাকতে পারে না। কারণ, গণতন্ত্র প্রতিষ্ঠানভিত্তিক সরকারি ব্যবস্থা, ব্যক্তিভিত্তিক নয়। গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক শাসন ব্যবস্থা। আমরা ব্যক্তিকে সবকিছু হিসেবে দেখতে গিয়ে গণতন্ত্রকে ব্যর্থ করছি। গণতান্ত্রিক মূল্যবোধ অগ্রাহ্য করে আমরা নেতা-নেত্রীর জন্য বিপদ ডেকে আনি। বঙ্গবন্ধুর ব্যাপারে তো সেটাই হয়েছে। অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। অতীত নিয়ে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে কোন লাভ হবে না।

জনাব মূসা বাকশালী একদলীয় শাসনের যৌক্তিকতা জানার জন্য বিষয়টি নিয়ে বিশদ বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর গুরম্নত্ব দেন। কেন বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন তা তার কাছে রহস্য হয়ে আছে। তিনি বলেন, একটি দল দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল। পাঁচজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছিল। পরিস্থিতির অবনতি ঘটলেও বঙ্গবন্ধুর ক্ষমতার অভাব ছিল না। তিনি দুঃখ করে বলেন, যে সরকার যখন ক্ষমতায় এসেছে সেই সরকারই সংবাদপত্রের প্রতি অসহনশীল থেকেছে। ব্যারিস্টার মইনুল হোসেন তার সহিত একমত পোষণ করে বলেন, শুধু সংবাদপত্র নয় অন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের প্রতিও অধৈর্যয দেখানো হয়ে থাকে। এ প্রসঙ্গে তিনি বিরোধী দল, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি গুরম্নত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরম্নদ্ধে অসহনশীলতার কথা উল্লেখ করেন। বিরোধী দলের ভূমিকার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি খরচে সংসদে বিরোধী দল রাখা হয়।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×