ভারতের উত্তর প্রদেশে চলন্ত ট্রেন থেকে একজন গর্ভবতী মহিলা এবং তার তিন বছরের শিশু কন্যাকে দুই জন রেল-পুলিশ বাইরে ছুঁড়ে ফেলে দেয়ার ফলে হতভাগ্য মহিলাটি মৃত্যুবরণ করেছে। নিহত মহিলার নাম কবিতা বলে জানানো হয়েছে। ভারতের সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে প্রচারিত খবরটি টাইমস অব ইন্ডিয়ার ওয়েব সাইটে পরিবেশন করা হয়েছে। এ খবরে আরো বলা হয়েছে, এ ঘটনা গতকাল লক্ষীপুর খেরি জেলায় ঘটেছে। দিনেশ কুমার নামে এক যাত্রী তার স্ত্রী কবিতা এবং শিশু সন্তানকে নিয়ে মাইলানি-গোনাদা গামী ট্রেনে উঠেন। দিনেশ ট্রেনে করে একটি সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং রেল-পুলিশ এই সাইকেল নিয়ে যাওয়ার জন্য দিনেশের কাছে বাড়তি অর্থ দাবি করে। এ নিয়ে দিনেশের সাথে রেল-পুলিশের বচসার এক পর্যায়ে রেল পুলিশ তার গর্ভবতী স্ত্রী কবিতা এবং শিশু কন্যাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তবে দিনেশের শিশু কন্যাটি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে। ঘটনার সাথে জড়িত দুই রেল পুলিশকে গ্রেফতার করা হয়েছে।#
ভারতে পুলিশ চলন্ত ট্রেন থেকে গর্ভবতী নারী এবং তার শিশু সন্তানকে ছুড়ে ফেলে দিয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।