গতকাল গিয়েছিলাম এখন ফিরছি সাভার থেকে . এই মুহুর্তে যা প্রয়োজন ।
২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল বাসা থেকে বের হয়েই দেখি রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা গাড়ী ভাংচুর শুরু করেছে . উপায় না পেয়ে গাজীপুর থেকে একটা পিকআপ ভ্যানে চড়ে সাভারে উদ্দেশ্য রওয়ানা দিলাম . কারন আমরা ফেসবুকের একটি গ্রুপ থেকে কিছু টাকা সংগ্রহ করেছিলাম ।
পিকআপ টি আশুলিয়া এসে আমাদের নামিয়ে দেয় . উপায় না পেয়ে ১২ কিলোমিটার পথ হেটে সাভার পৌছালাম । সেখানে ২দফা খাবার পানি ও বিস্কুট পাঠাই তারপর জানতে চাইলাম এখানে সবচেয়ে কি বেশী দরকার ? উনারা জানালেন অক্সিজেন পর্যাপ্ত খাবার তাদের আছে । ফেসবুকে বার বার ষ্ট্যাটাস দিয়ে বিষয়টি সবার নজরে আনি । এক বন্ধুর সহযোগিতায় ঢাকা থেকে ৬০০ টাকা মূল্যের ৫১ ক্যান সেখানে সন্ধ্যা সাতটায় পৌছে দেই । তারপর বিষয়টি বিভিন্ন গনমাধ্যমের নজরে আনার চেষ্টা চালাই । তারপর আমাদের সাথে থাকা অনির্বান রয় ফোন করে তার বন্ধু শিপু ভাইকে জানায় পরে উনি ৩০০০০ টাকার অক্সিজেন পাঠাবে বলে জানায় পরবতীতে শিপু ভাই তার আরেক বন্ধু নিয়ে লক্ষাধিক টাকার সরন্জাম নিয়ে রাত ১২ টার দিকে সাভার পৌছান যাদের বিষয়ে ষ্টিকি পোষ্টে লেখা আছে । আমরা সামুর জানা ম্যাডামকে ফোন করে এই বিষয়ে একটি পোষ্ট করতে অনুরোধ করি ।
সারা রাত সাভারেই ছিলাম .সকাল থেকে প্রচন্ড র্দুগন্ধ বের হচ্ছে স্প্রে , হাত মোজা ও অক্সিজেন এখন সবচেয়ে বেশী দরকার ।
সবাইকে অনুরোধ করবো আপনারা নিচের তিনটি জিনিষ দ্রুত সেখানে পৌছে দিন স্প্রে .হাত মোজা ও অক্সিজেন । খাবার বা পানির সেখানে কোন অভাব নেই ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুন