somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল খবরের সুবিধা সবাই পেয়ে থাকি, উপকারিতা সবাই জানি, কিন্তু এর সীমাবদ্ধতা কি যাচাই করে দেখেছি?

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা যেমন মুহূর্তের মধ্যে বিশ্বের সব খবরাখবর পেয়ে থাকি, তেমনি এর কিছু সীমাবদ্ধতাও আছে। গুগল সার্চ করলে যেমন লাখ খানিক ফলাফল পেয়ে যাই, তেমনি রয়েছে ভুরি ভুরি অনলাইন ভিত্তিক নিউজপেপার, সংবাদ ভিত্তিক অনেক ওয়েবসাইট, সোসাল মাধ্যম; যেমন, ফেইসবুক, টুইটার, ব্লগ ইত্যাদি। ওইসব গণমাধ্যম গুলোতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর আমরা দেখতে পারি। খবরের মধ্যে সত্য, মিথ্যা, আজগুবি সব ধরনের খবরই থাকে। অনেক গণমাধ্যম নিজেদের পরিচিত করার জন্য অনেক মিথ্যা, আজগুবি, ভাঁড়ামো খবর প্রকাশ করে থাকে। আর আমরাও ওইসব খবর লুফে নেই, কারন মনুষ্য প্রজাতির বৈশিষ্ট্যই হচ্ছে নিষিদ্ধ জিনিশের প্রতি আকর্ষণ, আজগুবি জিনিসের প্রতি কৌতহলী হওয়া, আর সত্য মিথ্যা বিচার না করে অন্ধভাবে বিশ্বাস স্থাপন করা। অনেকেই আমরা একটা খবর পড়ে যেমন বিশ্বাস করি তেমনি অন্যকেও খবরটা জানানোর জন্য শেয়ার করে থাকি, কিন্তু এইটা দেখি না যে খবরটার প্রকৃত উৎস কি? এর বিশ্বাসযোগ্যতা আছে কিনা? যে মাধ্যম থেকে খবরটা প্রকাশ হয়েছে তাঁর ভিত্তি কি, নির্ভরযোগ্যতাই বা কতটুকু, তা পর্যবেক্ষণ করে দেখিনা। একটা পত্রিকা যখন কোনো রাজনৈতিক খবর প্রকাশ করে, বা রাজনৈতিক নেতা বা দল নিয়ে কিছু বলে থাকে, দেখতে হবে ওই পত্রিকাটি নিরপেক্ষ নাকি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলে। অনেক গণমাধ্যম আছে যারা বাস্তবে ঘটে নাই এমন কাল্পনিক ঘটনা তৈরি করে বাস্তব বলে চালিয়ে দেবার চেস্টা করে। এর কারন আমরা সব খবরই অন্ধের মত বিশ্বাস করে থাকি। আমি যদি একটা খবর ১০০% মিথ্যা জেনেও থাকি, কিন্তু অন্য দশজন ওই খবরটাই বিশ্বাস করে থাকে। প্রমাণস্বরূপ যদি দেখি, একজন একটা মিথ্যা খবর ফেইসবুকে শেয়ার করলো, আবার ওই খবরটাই দশজনে লাইক বা কমেন্টস করলো; তার মানে এই যে, যে শেয়ার করলো সে যেমন বিশ্বাস করলো, আর যারা লাইক বা কমেন্টস করলো তারাও বিশ্বাস করলো, কিন্তু কেউ খবরটার সত্যতা যাচাই এর প্রয়োজন মনে করলো না।

অপ্রয়োজনীয়, মিথ্যা, আজগুবি খবর প্রকাশ হতেই থাকবে, এর থেকে কাউকে বিরত রাখা যাবে না। আমাদেরকেই এর মধ্যে থেকে প্রকৃত খবর খুঁজে নিতে হবে, আমাদেরকেই যাচাই করে নিতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ভুরি ভুরি তত্ত উপাত্তের ভিড়ে সত্য মিথ্যা খুঁজে বের করাটা যদিও কষ্টকর, তারপরেও যথাসাধ্য ভাবে পর্যালোচনা করে সত্যটা জানার চেষ্টা করতে হবে; কারন সত্য জানার অধিকার সবার আছে, সত্য জানলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়। সত্য তিক্ত হলেও সত্য জানাই উচিত। মিথ্যাটা যদি আমার মতের পক্ষেও হয় তা পরিহার করা উচিত।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×