somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে সবাই রাজনীতিবিদ, সেখানে আপনি কেনো বাদ যাবেন। বাংলাদেশে টিকে থাকতে হলে, বড় কিছু করতে চাইলে, মহৎ হতে হলে, সন্মান পেতে চাইলে রাজনীতির বিকল্প নাই। আপনার কোনো যোগ্যতার দরকার নাই, শুধু প্রমান করতে হবে আপনি রাজনীতিবিদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি বাংলাদেশে বাস করে থাকেন, আপনি যদি রাজনীতি না ও করে থাকেন, আপনি যদি নিরপেক্ষ ব্যক্তিত্বও হয়ে থাকেন তারপরেও রাজনৈতিক বেড়াজালে আপনাকে আবদ্ধ হতেই হবে। আপনি যেহেতু বাংলাদেশী, সুতরাং কারন আপনাকে বলে দেয়ার দরকার নাই, যেহেতু আপনি একজন ভুক্তভুগি। তারপরেও বলি।

ধরুন আপনি বা আপনার পরিবারের কেউ গুরুতর অসুস্থ, বা জরুরি কাজ পড়ে গেছে না করলেই নয়, বিমানবন্দরে যেতে হচ্ছে, আপনার ছেলে/মেয়ের বিয়ের তারিখ ঠিক হয়েছে; কিন্তু কিছুই করতে পারতাছেন না হরতাল, ধর্মঘট বা রাজনৈতিক কোনো গোলযোগের কারনে। মনে রাখুন আপনি কিন্তু নিরপেক্ষ ব্যক্তিত্ব।

আবার ধরুন আপনি কোনো একটা অন্যায়ের বিচারের দাবিতে থানায় গেলেন। পুলিশ আপনার কেইস নিলো না, কারন আপনার নালিশ যার বিরুদ্ধে সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে, এমন কেউও নেই আপনার যে উপর থেকে ফোন করে বলবে আপনার জন্য।
আপনার সন্তান আশানুরূপ ফলাফল নিয়েও কোনো কলেজ/ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছেনা, অথচ এর থেকে কম ফলাফল নিয়ে অনেকেই সফল। কারন তাদের রাজনৈতিক আশীর্বাদ আছে বলে।
আপনার জায়গা জমির সমস্যার সমাধান হচ্ছেনা, আপনার কোনো কাজ তদবির নাই বলে হচ্ছে না, চাকুরি পাচ্ছেন না, আপনি জোর গলায় কিছু বলতে পারেন না।

আপনি একজন স্বাধীন দেশের নাগরিক, আপনি সৎ, আপনার সব ধরনের যোগ্যতা আছে, আপনি ভালো কিছু করার ক্ষমতা রাখেন; কিন্তু আপনি পারবেন না কারন আপনি রাজনীতিবিদ না। আপনি রাজনীতি না করেও কিন্তু এর বেড়াজালে আপনি আবদ্ধ। আপনার যদি টাকা থাকে হয়ত টাকা দিয়ে কিছুটা পার পেয়ে যাবেন কিন্তু সমস্থ ক্ষমতা ওইখানেই।

যার জন্য রাজনৈতিক দলগুলা যতই অন্যায়, খারাপ কাজ, দুর্নীতি করে থাকুক না কেনো কেউ এই দল তো কেউ ওই দলের ছায়াতলে জড়ো হই। ছাত্র-শিক্ষক, কুলি-মজুর, ডাক্তার, উকিল, মোক্তার সবাই দেখবেন রাজনীতিবিদ। যার জন্য ঘুরেফিরে সেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ দলগুলোই পালাক্রমে আপনারই মাথায় কাঁঠাল ভেঙ্গে যাচ্ছে।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×