somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত বিশ্ব কি? কেনো তারা উন্নত? আমরা কেনো অনুন্নত হিসেবে স্বীকৃত? উন্নত হতে হলে আমাদের কি করনীয়?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উন্নত দেশগুলা কেনো উন্নত? কোনো দেশই উন্নত হয়ে তৈরি হয় নি, উন্নত করে নিতে হয়েছে। অনেক প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ আজও অনুন্নত রয়ে গেছে, আর প্রাকৃতিক সম্পদের বালাই নাই অথচ অনেক দেশই আজ উন্নতির সর্বচ্ছ শিখরে উপনীত।

অনেকেই বলে থাকি অন্য দেশকে ব্যবহার করে, ঠকিয়ে আজ তারা উন্নত। হ্যাঁ তা ঠিক। কিন্তু কেনো অন্য দেশগুলো নিজেদেরকে ঠকতে দিয়েছে, ব্যবহার করতে দিয়েছে? তারা কেনো পারে নাই নিজ দেশের জন্য কিছু করতে? উন্নত দেশগুলা যাই করুক নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষদের জন্যই তো করে। আর অনুন্নত দেশ অনুন্নতই আছে কারন নেতারা ব্যক্তি স্বার্থের জন্য নিজ দেশকে, দেশের সম্পদকে বিক্রি করে দিতে এতটুকু কার্পণ্য করেনা। যারা নিজেরাই নিজের দেশকে ঠকাচ্ছে, যা তারা আগেও করেছে এখনো করে আসতেছে। অনেক দেশ আছে যারা দুর্নীতিগ্রস্থতা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে, আর অনেক দেশ আগের থেকেও খারাপ অবস্থার দিকে এগুচ্ছে।

বাংলাদেশ অনুন্নত দেশগুলার মধ্যে অন্যতম একটি। উন্নত বা উন্নতির দিকে এগুচ্ছে এই কথা শুধু যে কোনো ক্ষমতাসীন দের কাছ থেকেই শুনা যায়। কিন্তু বাস্তবতা পুরোপুরিই ব্যতিক্রম। মানুষের হাহাকার, হা হুতাশ বেড়েই চলেছে, কষ্টের সীমা অতিক্রম করে ফেলেছে, দৈনন্দিন জীবন যাপন করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। জীবন জীবীকার নিশ্চইয়তা নাই, সবসময় হানাহানি, মারামারী লেগেই আছে, কেউ জীবিত ঘরে ফেরার নিশ্চয়তা নিয়ে বের হতে পারেনা। এই অবস্থায় ওই দেশকে কি করে উন্নত বলা যায়?

সত্যিকার উন্নত দেশ মানে কি, এইটা বাংলাদেশের অনেকের কাছেই রূপকথার মত মনে হবে। উন্নত দেশ, যেখানে হরতালের কালোছায়া নেই, নেতার চোখ রাঙ্গানি নেই, দুর্নীতির অবাধ স্বাধীনতা নেই, না আছে ঘুষ, না আছে চাঁদাবাজি, না আছে রাজনৈতিক উত্তাপ, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং, পিকেটিং....। উন্নত মানে, যেখানে আইন সবার জন্য দেখবেন সমান, নিয়মই যেখানকার নিয়ম, রাজনীতিবিদরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, পুলিশ বন্ধুর মত, বিনামুল্যে উন্নত চিকিৎসা সেবা, সন্তানের পড়ালেখা চালাবে সরকার, সন্তানের খরচের একটা অংশ দিবে সরকার, চাকুরি না থাকলে সরকার বহন করবে, কম টাকার চাকুরি হলে সরকার বাকিটা পূর্ণ করে দিবে, এমন আরো অনেক সুবিধা যা উন্নত দেশের মানুষেরা পেয়ে থাকে। এইগুলা কোনো রূপকথা নয়।

বাংলাদেশের মানুষকে এতো সুবিধা দেয়ার দরকার নাই। বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী, বুদ্ধিমান এবং স্বাবলম্ভী। বাংলাদেশের মানুষ চায় সবকিছু যেনো ঠিকভাবে, শান্তিপূর্ণভাবে, নির্বিগ্নে করতে পারে। যার জন্য দরকার একটু সুশাসন, আইনের যথোপযুক্ত ব্যবহার, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্তি, আর সকল প্রকার দুর্নীতির উপর নিয়ন্ত্রন স্থাপন। এই কিছু জিনিস দূর করা গেলেই বাংলার মানুষ খুশি। দেশের উন্নতির পথের বাধাগুলো দূর করতে পারলেই বাংলাদেশও শান্তিপূর্ণ দেশে পরিনত হবে।।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×