বাংলাদেশে সংসদীয় গনতান্ত্রিক ব্যাবস্থায় অনুষ্ঠিত গত চারটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম দুটিতে সরকারী ও বিরোধী দলের মধ্যে আসন সংখ্যার ভারসাম্য মোটামুটি ঠিক ছিল। কিন্তু ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট প্রতিপক্ষের তুলনায় অনেক বেশী আসন লাভ করায় একটি ভারসাম্যহীন সংসদ গঠিত হয় - যার পরিনতি খুব একটা ভাল হয়নি। আর সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে এই ভারসাম্যহীনতা আরো প্রকট রুপ ধারণ করেছে এবং এর পরিনতিও যে ভাল হচ্ছে না তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে।
সংসদীয় গনতন্ত্রে সরকার ও বিরোধীদল বাই সাইকেলের দুই চাকার মত যার মধ্যে ভারসাম্য রক্ষা করা খুব বেশী জরুরী। আমাদের আজকের চলমান রাজনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ এই ভারসাম্যহীন সংসদ। এই সংকট থেকে উত্তরনের জন্য আমি একটি ভারসাম্যপুর্ণ গনতান্ত্রিক ব্যাবস্থার প্রস্তাবনা তৈরী করেছি। আমার প্রস্তাবনার মুল বক্তব্য ২০০৬ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিছুদিন পুর্বে সেটাকে আরো সম্মৃদ্ধ করে দৈনিক প্রথম আলোতে পাঠিয়েছি। যদি দৈনিক প্রথম আলো আমার লেখা প্রকাশ করে তাহলে এই ব্লগে তার লিংক দেব এবং প্রস্তাবনা সম্পর্কে আলোচনার জন্য পাঠকদের এখানে আহ্বান জানাব। আর যদি তারা লেখাটি প্রকাশ না করে তাহলে অন্য পত্রিকায় পাঠাব বা এই ব্লগে প্রকাশের মাধ্যমেই সুধীজনের দৃস্টি আকর্শনের চেস্টা করব। আশা করি সকলে মিলে চিন্তাভাবনা করলে একটা দেশকে আসন্য মহাসংকট থেকে উদ্ধারের একটা পথ হয়ে যাবে - ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




