ক'দিন ধরেই খুব গরমে বিচলিত হয়ে পড়েছিল ঢাকা। আজ বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ায় মনে হচ্ছিল গরম বুঝি কেটেই গেল! এক ঘন্টার মতো আকাশে মেঘের গর্জন এবং হালকা বৃষ্টিতে মনে হচ্ছিল ঠান্ডার আবেশে গরম দুর হয়ে যাবে। কিন্তু দেখা গেল মেঘ কেটে তাঁরার চেহারা । একটা চিন্তা মাথায় আসলো। শেয়ার মার্কেটের বিরাট পতনের অনেক পড়ে সরকারের কমিটি গঠন করেছে। সরকার কমিটি গঠন করেই শেয়ার মার্কেট চাঙ্গা করার জন্য অনেক তোড়জোড় শুরু করেছে। এরই মধ্যে কমিটি তাদের তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন। শেয়ার মার্কেটের দূর্ণীতিতে সরকার, বিরোধীদল, ডিএসই, এসইসি এর অনেক রুই কাতলার সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। সরকার তদন্ত রিপোর্ট এখনও জনগনের সামনে তুলে ধরেনি। এতে করে রহস্য আরো রহস্যময় হয়ে উঠছে। কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বন্ধ হয়ে যাবার মতো শেয়ার মার্কেট পতনের এই তদন্তও বন্ধ হয়ে যাবে। শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা পাচারের সাথে জড়িত ব্যক্তিরা ধঁরা-ছোয়ার বাইরেই থেকে যাবে ৯৬ সালের মতো। আসলে আমরা সাধারন জনগন সব কিছুই বোধহয় খুব সাধারন ভাবেই চিন্তা করি। বড় বড় রুইকাতলা ব্যক্তিরাই সব দলের আর্থিক চালিকা শক্তি সেসব আমরা বুঝতে পারি না। ঐ ব্যক্তিরাই তো আসলে টাকার জোরে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা সেটাও বুঝতে পারি না। দেশ কিভাবে চলবে যদি তাদের বিরুদ্ধে কোন দূর্নীতি প্রমানিত হয় ? এর চেয়ে থাক, তোমরা থাকো তোমাদের মতো, আমরা জনগনরা শুধু চায়ের কাপ হাতে ধরে এসব নিয়ে তর্কের ঝড়ে মুখ দিয়ে ফেনা তুলি। নচিকেতার 'পাগলা জগাই' এর মতো আমরা সবাই অল্পতেই খুশি থাকি আর রাতে মনের আনন্দে আকাশের তাঁরা দেখি।
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

