সরকারের ডাক্তারি...রোগীরুপে বিরোধীদল...
৩১ শে মে, ২০১১ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার কতিপয় দিন হইতে লক্ষ্য করিয়া যাইতেছে যে, বিরোধী দলের কর্তাব্যক্তিগণের নিকটে শোরগোল এবং হুল্লোড় করিবার কোনপ্রকার মালমশলাদি নাই। ইহাতে বিরোধীদলের কর্মক্ষমতা এবং জলন্ত যৌবন ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে। এমতাবস্থায় মানবিক বোধদয় উপরন্তু জলন্ত যৌবন ধরিয়া রাখিবার শল্যবিদ্যা জাহির করিতে সরকার বিরোধী দলকে "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল" -এর ন্যায় একপ্রকার অতি কার্যকর পথ্যের ব্যবস্থাপত্র প্রদান করিয়াছেন। বিরোধী দল পথ্যের চটজলদি ক্রিয়ার ফলাফলরুপে লম্ফঝম্ফ আরম্ভ করিয়াছেন। পথ্যের কার্যকারিতা সময়ের সহিত গুনোত্তর ধারানুযায়ী বর্ধিত হইবে। ডাক্তারবাবু এবং রোগীর এহেন প্রেমময় রসায়নে সমগ্র জাতি পাঁঠার তৃতীয় শাবকের ন্যায় আচরণ করিতেছে। ডাক্তারবাবুদের হস্তলেখা যেমন করিয়া পথ্যবিক্রয়কেন্দ্রের কর্মী ব্যতিরেকে সাধারণ মানবসন্তান বুঝিতে অপারগ, তেমন করিয়া চিকিৎসকরুপী সরকারের এহেন পথ্যব্যবস্থা কেবল অন্যান্য রাজনৈতিক দলের বিজ্ঞ নেতারাই পাঠোদ্ধার করিতে সক্ষম হইয়াছেন, সাধারণ মানুষ কিছুই বুঝিতে পারে নাই। 'গোপাল দর্শক' বলিয়া বাঙলায় যে প্রবাদের প্রচলন রহিয়াছে, রাজনৈতিক রঙ্গমঞ্চে সাধারণ জনগন ঐ প্রবাদের সুষ্ঠু ব্যবহার অতীতেও করিয়াছে, বর্তমানেও করিতেছে এবং ভবিষ্যতেও করিবে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১১ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন