বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, নদে এলো বান,
রাজনীতির প্যাঁচ গণিতে, ওষ্ঠাগত প্রাণ ।
নৌকা নাকি ধান, মাঝে লাঙ্গল চাচা ফাও,
সত্যি বলছি ভিক্ষা চাইনা, কুত্তা সামলাও।
হাজার মিথ্যে আশ্বাস,
আর আমাদের নাভিশ্বাস,
ওদের কিছুই যায় না এসে,
হোক না দেশের সর্বনাশ!
রাজনীতি আজ রাণীর খেয়াল,
কিংবা হাতের মোয়া,
ওরে বাঙালি অট্ট হাস্ , দেখ্ নিজের জীবন্ত লাশ,
মন আনন্দে টেনে যা,
সাত টাকার ধোঁয়া।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ সকাল ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


