আজকে দুপুরে ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখলাম।
এইখানকার একজন স্বনামধন্য ব্লগার (কে ঠিক চিনতে পারি নাই), আমাকে এক কার্টন সিগারেট (
আপনাদের মধ্যে কে সেই মহান ব্যক্তি???? একটু আওয়াজ দিবেন প্লিজ!!!
এবারে বিস্তারিত:
আজকে দুপুরে ঘুমানোর পর আমি এই স্বপ্ন দেখলাম।
স্বপ্নে তখন রাত দশটার মত হবে, আমি আমাদের বাসা থেকে বেশ দূরে একটা টং দোকানে সিগারেট কিনতে গেছি।(ঈমানে কই আমি ক্লাস সিক্সের পর কোনদিন সিগারেট খাই নাই
দৌড়াতে দৌড়াতে পেছন দিকে তাকালাম,ঐ ব্লগারের দিকে আমি হাত নাড়তেই তিনি হাত উঁচু করে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি সিগারেট নিয়ে আসবেন,উনার তাড়া আছে তাই আমি যেন বাসার গেটে দাঁড়াই...।(শুধু মাত্র হাত উঁচিয়ে এ্যত কথার বিনিময় কীভাবে হল সেটা আমি জানিনা
তো বাসার গেটে অপেক্ষা করছি,(তখন দেখি আবার বিকাল হয়ে গেছে
হঠাৎ একটা রিকশা আসল,রিকশায় ঐ ব্লগার। উনি আমার হাতে প্রথমে এক কার্টন সিগারেট(যেটার প্যাকেট না খুলেও আমি কেমনে জানি বুঝতে পারলাম প্রতিটা সিগারেটের ফিল্টার আর আগুন লাগানোর জায়গাটা সোনালী) আর পরে এক কার্টন মজাদার চকলেট ধরিয়ে দিলেন।
এরপর উনি রিকশার হুডের ফাঁক দিয়ে একটা বিশাল দড়ি ধরে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারে করে ফিরে গেলেন!!!!
স্বপ্ন দেখার সময়টা ভোর হলে বলা যেত, " ভোরের স্বপ্ন সত্যি হয়"।
খারাপ স্বপ্ন হলে অবশ্য বলতাম ভোরের স্বপ্ন শয়তান দেখায়..... কিন্তু এইটা ভর দুপুরের স্বপ্ন!!!! এইটার কী হবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



