somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্রোহী রণক্লান্ত!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিদ্রোহী কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী। তাঁর জন্মজয়ন্তীতে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। অশেষ শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি তাঁর নশ্বর দেহের অবিনশ্বর চেতনার প্রতি। আজ গোটা জাতির এই অমানিশায় দ্রোহী কবি হিসেবে খ্যাত আমাদের এই কবির চেতনায় সবারই উচিত উজ্জীবিত হওয়া, তাঁর চেতনাকে বুকের গভীরে ধারণ করা। আজ সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকতা এবং নারী ও শিশুর উপর বর্বরতার যে সমস্ত নজির সৃষ্টি হচ্ছে, তা এখন জলখাবারের মত স্বাভাবিক ও নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আমাদের, গোটা জাতির এই মুহুর্তে উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে, সাম্যের গান গেয়ে এক হয়ে এই সমস্ত সাম্প্রদায়িক কালো শক্তি ও ধর্ষক, নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা বিদ্রোহী রণক্লান্ত হতে পারি, কিন্তু আমাদের এখন শান্ত হলে, ক্ষান্ত হলে চলবে না। সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে বিদ্রোহ করতে করতে সামনে এগিয়ে যেতে হবে।
বর্তমানে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তাই এই দিনে আসুন আমরা সবাই কবিকে স্মরন করে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে সব অপকর্মের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের দেশের নারীদের প্রতি সমস্ত সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা স্মরণ করি কবির লেখা 'নারী' কবিতার সেই বিখ্যাত চরণগুলী-
"সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহাণ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
..."

সবশেষে একটাই প্রার্থনা- জাগো বাংলাদেশ! ভালো থাকুন সবাই।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×