আজকের খেলায় পাকিস্তানের সুন্দর পারফরম্যান্সএর জন্য ধন্যবাদ। কিন্তু টিভিতে যা দেখলাম, গ্যালারিতে এতো পাকিস্তানি পতাকা নিয়ে ওরা কারা? আমরা নই তো!!!! এতো সুন্দরী আপাদের দেখলাম ছোট ছোট পতাকা হাতে..... ওরা সবাই কি পাকিস্তানি? ধারাভাষ্যকারতো বেশ বাঙালির পাকিস্তানী সাপোর্ট এর প্রশংসা করলেন.. প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের অসাধারণ সমর্থন !!!!!!!
এগুলা লেখতে আর ভালো লাগে না...... অনেক তো কচকচানী হলো... কিন্তু তাহলে নভোজিত সিধু আর কি করল? ওর বিরুদ্ধে আমরা এতো খ্যাপী কেন?? দেশপ্রেম??????
বাঙালির আত্মসচেতনতা যে আর কবে হবে!!!
মনে হয় না , বিশ্বের আর কোন দেশে অন্য দেশ নিয়ে এতো মাতামাতি আর আছে...
ভারত বা পাকিস্তানে তো ভুলেও কখনো করো হাতে বাংলাদেশী পতাকা ওঠে না, পারলে সিধুর মতো কিছু চামচা শুধু রেসিস্ট কচকচানি মারে....
আমাদের কি তবে দেশপ্রেম কম? কেন?
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


