somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরিত্রহীন বলে ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন ।

২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লম্পট শিক্ষক পরিমল জয়ধরের লালসার শিকার ছাত্রীটিকেই উল্টো চরিত্রহীনা আখ্যা দিয়ে বের করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ হোসনে আরা। ৩রা জুলাই বসুন্ধরা শাখায় একটি বৈঠকে তিনি শাখা প্রধান লুৎফুর রহমানকে এ নির্দেশ দেন। এ সময় ছাত্রীর অভিভাবকরা প্রতিবাদে বৈঠক থেকে চলে যান। তবুও ক্ষান্ত হননি হোসনে আরা। ওই ছাত্রী ও তার অভিভাবককেও হুমকি দেন। নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২৮শে মে বেইলী রোডে ছাত্রী ও তার অভিভাবকদের ডেকে তিনি তাদের বলেন, এটা কোন ঘটনা নয়। এ ধরনের ঘটনা ঘটতেই পারে। আপনারা চেপে যান। অধ্যক্ষ বলেন, কিছু শিক্ষক এটা নিয়ে ইন্ধন দিচ্ছেন। আপনারা বরং ওইসব শিক্ষকের বিরুদ্ধে বলেন। পরিবারের সদস্যরা জানান, আবারও ওই ছাত্রী দু’দিন যৌন নির্যাতনের শিকার হলেও প্রথমে শাখা প্রধান লুৎফুর রহমানকে জানানো হলে তিনি কোন ব্যবস্থা নেননি। এরপর অভিভাবকরা মানবাধিকার কমিশন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অনেকের কাছে লিখিত অভিযোগ জানানোয় পরিচালনা পর্ষদ সভাপতি রাশেদ খান মেনন এমপি ও অধ্যক্ষ হোসনে আরাকে জানান। কিন্তু কেউ পাত্তা দেননি। প্রথমে ২৮শে মে ও দ্বিতীয় দফা ১৭ই জুন ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। ২৮শে জুন ছাত্রীর দাদা মুজিবুর রহমান ফোনে বিষয়টি অবহিত করেন রাশেদ খান মেননকে। এরপর ৫ই জুলাই আবার বিষয়টি জানালে রাশেদ খান মেনন গালভরা আশ্বাস ছাড়া কোন ব্যবস্থা নেননি। উল্টো তাকে বলেন, লিখিত অভিযোগ সবাইকে দিয়েছেন কেন? দ্বিতীয় দফায় ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হন অধ্যক্ষ ও শাখা প্রধান লুৎফুর রহমান। ২৮শে জুন বিকালে নির্যাতনকারী শিক্ষক পরিমল জয়ধর স্ত্রীকে নিয়ে লুৎফুর রহমানের সঙ্গে দেখা করেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লুৎফুর রহমানের কাছে পরিমলের পরিচয়ের বৃত্তান্ত চাওয়া হলেও তিনি দেননি। ৩রা জুলাই ওই ছাত্রীকে ডেকে অধ্যক্ষ হোসনে আরা ‘চরিত্রহীন’ বলে গালিগালাজ করেন। তার অভিভাবকদের সামনেই বলেন, ১৮ হাজার ছাত্রীর মধ্যে একজন চরিত্রহীন হলে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেবো। ৪ঠা জুলাই হোসনে আরা প্রতিষ্ঠানটির বেইলী রোডে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি পরিমলের পক্ষে সাফাই গেয়েছেন। আন্দোলনের প্রেক্ষিতে একপর্যায়ে পরিচালনা পর্ষদের একাংশ হোসনে আরাকে বরখাস্ত করে আম্বিয়া খাতুনকে অধ্যক্ষ নিয়োগ দেয়। কিন্তু ওইদিন বিকালেই ঢাকা শিক্ষাবোর্ড পরিচালনা পর্ষদই বাতিল করে এডহক কমিটি গঠন করে। এরপর মঞ্জু আরাকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেয়া হয়। হোসনে আরা তিন মাসের ছুটিতে যান। গত রোববার মহানগর হাকিম শামিমা পারভীন তার খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয় নির্যাতিত ছাত্রী।
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×