সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ সকাল ৮:৫৩
একটি স্বপ্নের অপমৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সৌদি আরবে ৩ দিন যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন আবদুল হাশিম। ২৩শে জুলাই বাংলাদেশ সময় বিকাল ৫টায় একটি সরকারি হাসপাতালে মাত্র ৩৮ বছর বয়সে মারা যান তিনি। বিপুল অঙ্কের টাকা চিকিৎসার পেছনে খরচ করেও বাঁচানো যায়নি হাশিমকে। এতে করে একটি পরিবারের স্বপ্নেরও মৃত্যু হলো। তিনি গত ২০শে জুলাই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১ লাখ রিয়াল ফি দিয়ে হাসপাতালে তাকে ভর্তি করান স্বদেশী কয়েকজন বন্ধু। ২০শে জুলাই তার কর্মস্থলে অগ্নিদগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে যায়। হাশিম চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কমলপুর গ্রামের আঃ নূরের পুত্র। ১৮ বছর আগে ভবিষ্যৎ সংসারের কথা ভেবে সৌদি আরবে যান চাকরি নিয়ে। নাম্বা নামের একটি কোম্পানিতে তিনি চাকরি করতেন সুপার ভাইজার হিসেবে। ৯ বছর আগে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের সাবেক চেয়ারম্যান দুলা মিয়ার কন্যা লিলি’র সঙ্গে তার বিয়ে হয়। দু’ পুত্র সন্তান রয়েছে তার। ছেলেদের সুন্দর ভবিষ্যৎ গড়তেই তিনি স্ত্রী-সন্তানের পরশ ত্যাগ করে প্রবাসে পড়ে থাকেন। গতকাল সকালে গ্রামের বাড়িতে যখন হাশিমের মৃত্যুর খবর পৌঁছে তখন গগনবিদারী আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাশিমের বড় পুত্র ফাহিম (৫) ও ছোট পুত্র মাহিম (৩) বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছিল। হাশিমের বড় ভাই কাদির বিলাপ করে বলছিলেন, ও আল্লাহ, কে দেখবে এখন অবুঝ ছোট্ট শিশুদের। হাশিমের বৃদ্ধ মা’র কান্নায় কমলপুরের বাতাস ভারী হয়ে ওঠে। বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। পাড়া প্রতিবেশীসহ অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি তার মৃত্যুর খবরে। সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। কেউই শোকাহত হাশিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। হাশিমের মরদেহ কয়েকদিনের মধ্যেই দেশে আনা হবে বলে জানা গেছে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।