somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা ইস্যু এবং আমাদের চুল পড়া সমস্যার সমাধান

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করেন আপনার পাশের বাড়িতে ক্যাচাল লাগছে। এক ভাই আরেক ভাইরে বটি দিয়া দৌঁড়ানি দিয়া বাড়ি থেকে বের করে দিছে। এখন সেই ভাইয়ের থাকার জায়গা নাই।
আবার মনে করেন গ্রামের মাতব্বর আপ্নেরে কইছে সেই নিপিড়িত ব্যক্তিটিকে আশ্রয় দেয়ার জন্য। কতদিনের জন্য আশ্রয় দিবেন, সেইটা অনিশ্চিত। সেইটা সারা জীবনের জন্য হওয়ার সম্ভাবনাই বেশী।
আবার মনে করেন, আপ্নের নিজের অর্থনৈতিক অবস্থা 'লড়েচড়ে'। একজনের মানুষের পুরো জীবনের সব খরচাপাতি সামলানো আপ্নের পক্ষে সম্ভব না।
আবার মনে করেন, যেই মানুষটারে আপ্নে আশ্রয় দিবেন হেতেয় আপ্নের কোন কাজে আসবো না, উপ্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়া আপ্নে সন্দিহান।
এখন মনে করেন, এত্তসব যোগ বিয়োগের পরে আপ্নে কি সেই ব্যক্তিরে আপ্নের ঘরে/ঘাড়ে আশ্রয় দিবেন?

এখন বলি রোহিঙ্গা ইস্যু নিয়ে। অনেকেই বলছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া উচিৎ। যারা বলে, তারা নিচে যান-

১- রোহিঙ্গাদের জন্য আপনার মন কাঁদে। তাদের আশ্রয় দিতে আপনি বদ্ধ পরিকর। তো আপনি আশ্রয় দিন না আপনার ঘরে/ঘাড়ে। আজীবন তাদের খরচাপাতি চালান। বাপের নিকট থেকে পাওয়া জায়গা জমির একটা অংশ দিয়ে দেন। হ্যাঁ, বলতে পারেন আপনার অর্থনৈতিক অবস্থাও 'লড়েচড়ে'। ভাই, এই দেশটার অর্থনৈতিক অবস্থাও এরকম। আমরা কোন ধনী দেশের জনগণ না।

২- আচ্ছা মানলাম আপনি ঘরে/ঘাড়ে আশ্রয় দিতে পারবেন না, কিন্তু আপনার দরদ চুইয়ে চুইয়ে কিংবা উথলিয়ে পড়ছে। আচ্ছা বলেন তো, এই যে ৩ অথবা ৫ অথবা ১০ লাখের উপর রিফিউজি এতদিন ধরে বাংলাদেশে আছে, আপনি কয়মুঠো চাল তাদের মুখে তুলে দিছেন? আপনার এই দরদ কি শুধু ফেসবুকে পোষ্ট দিয়ে কিছু লাইক কামানো পর্যন্তই?

৩- আমি উপরে চারিত্রিক সার্টিফিকেটের কথা বলেছি। একদল রোহিঙ্গা কিছুদিন আগে একটা আনসার ক্যাম্পে হামলা করে একজনকে গুরুতর আহত করেছে, কিছু রাইফেল আর বিপুল অ্যামো নিয়ে চম্পট মেরেছে। পরে সেই রাইফেল উচাঁয়ে জিহাদের ডাক দিয়ে ভিডিও করে আপলোড দিয়েছে। সেটা ফেসবুকে/ইউটিউবে উড়াউড়ি ঘোরাঘুরি করছে। কয়েক বছর আগে পেপারে এসেছিল, কিছু বাংলাদেশি পাসপোর্টধারী সৌদিআরবে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে। পরে জানা গেছে এরা ছিল রোহিঙ্গা। প্রতি বছরই এরকম নিউজ আসছে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়ছে বৈকি। এই রিফিউজি ইস্যুর আগে বাংলাদেশে ইয়াবার একটা ইতিহাস দেখান তো। ইয়াবা কোত্থেকে আসে জানেন তো? কাদের মাধ্যমে আসে, সেটাও নিশ্চয় জানেন?

৪- কয়েক বছর যাবত চলমান চাপাতি সার্জারি আর সর্বশেষ 'হলি আর্টিজেন বেকারি' সিনেমার দরুন আমরা বহির্বিশ্বে বেশ সুনাম (?) অর্জন করেছি। এদিকে আবার রোহিঙ্গার একদল নাকি জিহাদের ডাক দিয়েছে। আবার আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিবো। আমাদের অর্জনের(?) লিস্টটা আরও লম্বা করবো বটে।

প্রকৃতিগতভাবেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করার বৈশিষ্ট্যের অধিকারী। এবং এটা করা উচিৎ। তবে অবশ্যই সামর্থের মধ্যে থেকে। ভুল পদক্ষেপের তালিকা যত খাটো হবে তত উত্তম হবে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য এবং আমাদের পরবর্তীদের জন্য।

তো এটা নিয়ে অত্যধিক চিন্তা করে মাথার চুল না খসিয়ে আমরা স্রেফ এটা করতে পারি যে, আল্লাহর কাছে দুয়া করি উনি যেন পৃথিবীতে শান্তি বর্ষণ করেন, ভালরে আরও ভালও করেন, খারাপরে হেদায়েত করেন, নিপীড়িতদের আশীর্বাদ করেন আর দুনিয়ায় আমাদের জন্য আমাদের পরিক্ষা সহজ করেন।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৪
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×