প্রতিদিন পোড়া মানুষের মিছিল
ভারী হয়।
চারিদিকে শুধু পোড়া হাহাকার।
একদিন আমিও হয়ে যেতে পারি
তাদের একজন।
এদেশে সব বিবেকহীন,অনুভূতিহীন মানুষের বসবাস।
সাফীর মত পেট্রল বোমায় হন্তারকের ও শিশু আছে।
হয়তো বোমা নিক্ষেপের টাকায় তার মুখে উঠছে খাবার।
একবারো তার এই দৃশ্য মনের আয়নায় ভাসছে না,
কি আজব দেশে বাস করি!!!সৃষ্টির সবচেয়ে সেরা জীব নাকি মানুষ!
স্বাধীন দেশে এই নিরপরাধ মানুষগুলোর বেঁচে থাকার কথা।
কাবাব হওয়ার কথা কোথাও ছিলনা।
হন্তারকেরা কোথা হতে এসেছে!!!!
হে প্রিয়তম ওদের সাথে তোমার ও মিল আছে।
ওরা মানুষ পোড়ায়,পুড়ে শরীর।
আর তুমি হৃদয় ঝলসাও প্রতিদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



