ঃঃঃ ছোট্ট খোকন সোনা ঃঃঃ
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খোকন সোনা বায়ন ধরে
চকলেট তার চাই-ই চাই
মায়ের বারণ শুনলে পরে
জেদ বেড়ে যায় ছাই।
খোকন সোনা যখন একটু বড়
ইস্কুলেতে যায়
দস্যিপনায় সব জড়সড়
টেকাই বড় দ্বায়।
বাড়ি ফিরলে মা যখন তার
ব্যাগটি মেলে ধরে
চোখ জোড়া তার ছানাবড়া
চেয়ারে ধ্বসে পড়ে।
রোজ রোজ সে কারো না কারো
কিছু না কিছু আনবেই চুরি করে
হাজার কাটো হাজার মারো
ভুলে যায় সব পরে।
খোকন সোনা যখন আর একটু বড়
কলেজ পাড়ায় যায়
সিগারেট তার ঠোঁটের কোণায়
দিব্যি শোভা পায়।
পড়াশোনা শিকে তুলে সে
স্বপ্নের জগৎ খোঁজে
হাওয়ায় ভাসায় দিনগুলো যে
আপন মহিমাতে।
মা যে তার ভেবেই সারা
সকাল সন্ধ্যা বেলা
খোকন যে তার দস্যিহারা
জীবনে সবই করছে হেলা।
ছোট্ট থেকে আজতক সব
বাবার কাছে তার রেখেছে লুকিয়ে
আর কতকাল এমনি তরে
রাখবে ছাপিয়ে।
একদিন হঠাৎ মাঝ রাত্যিরে
বেজে ওঠে ফোন আচমকায়
মায়ের বুক কেঁপে কেঁপে ওঠে
অজানা শত আশংকায়।
আজ খোকন সোনা শান্ত পাছে
নিশ্চুপ শুয়ে আছে
মা যে তার মাথার কাছে
চুপটি বসে আছে।
আতর চন্দন গোলাপ মেখে
মায়ের ছোট্ট খোকন সোনা
যাচ্ছে আজ অচিন দেশে
ফিরবে না আর ফিরবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন