চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী
চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সরকারের উদ্যোগ ও দেশে নতুন পিঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য কমে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।
সরকারি দলেরসংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথাবলেন।
মন্ত্রী বলেন, চালের দাম বেড়েছিল। কারণ উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যায় ফসলহানি হয়েছিল। মৌসুম এলেও দাম কমেনি এটা ঠিক নয়।
চালের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল বলেন, চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।
তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। এবার বন্যার কারণে সেখানে উৎপাদন কম হয়েছে। বাংলাদেশেও বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। পেঁয়াজের দাম ১০০ টাকার ওপর থেকে এখন ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। চাল ও পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
সরকারি দলের আরেক সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগ ও দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।
https://www.jugantor.com/national/7280/চাল-ও-পেঁয়াজের-দাম-স্বাভাবিক-আছে-বাণিজ্যমন্ত্রী
--------------------------------------------------------------
এরা কি এতই পাগল যে "স্বাভাবিক" শব্দের অর্থ জানে না, নাকি জনগনের মসকার করছে। গতকালে চালের দাম দেখলাম ৭০ টাকা। পিয়াজ ৬৫ টাকা। স্বাভাবিক জীবন যাত্রা মান প্রায় ২ থেকে ৩ গুন হয়ে যাচ্ছে । আমরা সাধারন মানুষ হিমশিম খেয়ে যাচ্ছি কোনোমতে বেচে থাকতে । আর এরা এসব কি বলে ?
সবই জনগনই কি আওয়ামী লীগের নেতা, দালাল আর সুবিধা বাদীদের মতো অবৈধ পথে টাকা রোজগার করে নাকি ?
দেশ এবং জনগন থেকে এর কতটা পৃথক থাকে এধরনের বক্তব্য শুনেই সেটা বোঝা যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




