
অনেক দিন অাগের কথা।
অাফজাল হোসেন (রুপক নাম) রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। পকেট মারের খপ্পরে পড়ে টাকা পয়সা সব হারায়েছে। থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই। থাকবে কি করে তার পকেটেতো টাকাই নেই পরিচিত বাসাও নেই। সে কারো বাসাই থাকার কথা চিন্তা করলো।তাই সে এক জন স্থানীয় ব্যক্তির বাড়িতে অাশ্রয় চাইলো। তারা জানতে চাইলো কি সমস্যা। অাফজাল হোসেন জানালো তার সমস্যার কথা।ছিন্তায়কারির খপ্পরে পড়ে সব হারিয়েছে সে। বাড়িওলা তার বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বললো রাখার মতো কোন কায়দা নেই। তাই বিদায় দিতে হচ্ছে।
অাফজাল হোসেন পড়ে গেলো মহাবিপদে। এবার সে এক বুদ্ধি অাটলো। পার্শ্বের অন্য বাসাই গিয়ে বললোঃ অামি হেটে অামেরিকা যাওয়ার সংকল্পো করেছি। তাই হেটে যাচ্ছিলাম। এখনে এসে হয়ে গেছে রাত। অাশ্রয় চা ওয়ার অাগেই বাড়িওলা তার মেহমানদারি করে নিজেকে ধন্য করার ইচ্ছে ব্যক্ত করলো। অাশ্রয় চাইতেই ঝটপট রাজি হয়েগেলো।কোন বিচার বিবেচনা না করেই সম্মতি জ্ঞাপন করলো। অথচ একই ব্যক্তি অন্য বাসাই স্থান পেলোনা। একটা কথার প্রচলন অাছে, মিথ্যা কথা বাতাসের অাগে ছোটে।
শিক্ষাঃ মিথ্যা কথা রঙ চঙ মাখিয়ে বলাই শুনতে ভালো শোনাই, তাই গ্রহণ যোগ্যতা পাই বেশি। যদিও সত্যই একদিন প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়।
(ছোট বড় সকল মিথ্যাচারের উদ্দ্যেশে এটা লিখা,)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

