
কাল রাতে বাঘ দেখেছি জানো
যখন আমি ঘুমিয়ে ছিলাম একা
অমনি তখন স্বপ্নে এসে বাঘ দিয়েছে দেখা
বিশাল আমি ভয় পেয়েছি উড়ে গেছে প্রাণও
বাঘের থাবায় প্রচন্ড যে শক্তি
বনের শান্তি বাঘে করে ভঙ্গ
নিরীহ সব পশুর সাথে করে শুধু জঙ্গ
বনের সকল পশু করে তাই ভক্তি
বনের ভিতর বাঘে অবাধ বিচরণ
সবাই তাকে সাবধানে যায় এড়িয়ে
ওদের মতো সুখি ওরা বনের ভিতর বেড়িয়ে
সহ্য করা যায়না বাঘের এসব বুনো আচরন
তাইতো আমি পণ করেছি
বনবাদড় আর রাখবোনা
স্বপ্নে আমি বাঘের ছবি দেখবোনা
বনকেটে তাই উজাড় করবো মন করেছি
#Save Sundarban #Save Environment #Save Bangladesh

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




