কেহই করে বেচাকেনা কেহই কান্দে
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে
হৃদের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা
ভাঙতে হবে ঘরের চাবি পুঁতি যদি তারে,
কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জরজর।
কাদিস না আর বসে বসে পথের ধারে।
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে।
মুর্শিদেরই নামটি ধরো নিজের ঈমান ওজন করো
বিসমিল্লাতে চাপা রাখো হৃৎপিন্ডের ভিতরে।
দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে
সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে।
কেহই করে বেচাকেনা কেহই কান্দে
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে।।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


