যদি কখনো মনে পড়ে
আবার চিঠি দিও,
ছোট্ট অক্ষরে লিখে দিও তোমার কুশল।
যদি কখনো দেখা হয়
কথা বলো,
কষ্ট গুলোকে নীল বাতাসে ভাসিয়ে।
জীবনের রঙ্গিন ক্যাকটাসে
কখনো যদি ফুল ফোটে!
তার নাম রেখো
আমার নামে,,,
কথা দিও আবার ভুলে যেও
ক্ষমা করো আবার ঘৃণা করো
ভেবোনা,
এতটুকু আহত হবোনা
মরে যাবনা গলায় রশি আটকে।
যদি কখনো প্রয়োজন পড়ে
তবে ডেকো আমায়
হাসি মুখে দিয়ে দিব সব,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


