কখনো কখনো কষ্টের বিশালতায পা বাড়িয়ে থমকে দাড়াই হঠাৎ। ভাবি এই বুঝি শেষ হলো জীবনের সমস্ত অায়োজন।কেড়ে নেওয়া অতীত, অগোছালো বর্তমান, ঝাপসা ভবিষ্যৎ এ সবি যেন আজ আমার ভীষন পরিচিত। চলছে, বেশ কাটাচ্ছি সময়। বেলা করে ঘুম থেকে উঠা,না খেয়েই বেরিয়ে পড়া,অনেক রাতে ঘরে ফেরা। এ সবি যেন আজ আমার নিত্য চাহিদা। এ নিয়েই চলছে আমার নিরেট উল্লাসের স্বচ্ছল দিনগুলো। পেরিয়ে যাব, কাটিয়েও হয়ত উঠব একদিন। হয়ত দেখবো সেদিন হাতে সময় খুব অল্প। দাড়ি গোফে পাক,বিশাল বাবরী। সেদিন হয়ত সত্তরেও ঝরবে কষ্টের ভীষন উন্মাদনা। চলে আসবো হয়ত কুড়িতে। হয়ত সেদিন সুধাংশু কাঁদবে তার নিপুণ তাড়নায়। ব্যর্থ অাঙ্গুলগুলো বাজাবে তার সমস্ত কবিতার শিরোনাম। হঠাৎ যদি মাঝে হয় দেখা! দেখবো তার চুলেও ধরেছে পাক। দারুন উল্লাসে মেয়ে,নাতনি নিয়ে কাটাচ্ছে সময়। আমার থমকে যাওয়া জীবন তখন হয়ত সময়ের কাছে হেরে যাবে - ভীষন হেরে যাবে।দারুন উন্মাদনার দু এক ফোটা বৃষ্টি হয়ত সেদিন নাচবে তালবেতালে।আমার ফেলে আসা চন্দ্রা হয়ত সেদিন কারো দক্ষ গিন্নী, স্নেহে ভরা মা।আর আমি! আমিতো তখন একা,,,,,,ভীষন একা।।।
অযাচিত ভাবনা
একান্ত ভাবনা
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।