সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:২৫
ভালোসার রং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আহারে চারিদিকে কত রং! রং এ রঙ্গিন দুনিয়া। এত রং, কোত্থেকে এল? কে রং বানায়? আসুন জেনে নেয়া যাক রং সমর্্পকে কিছু তথ্য। রং পদর্ােথর কোন ধর্ম নয় এটা আলোর ধর্ম, কোন পদার্থ হতে প্রতিফলন, প্রতিসরণ বা শোষণের পরে যে বর্ণের আলো চোখে পড়ে, পদার্থের রং বা বর্ণ সেটাই হয়। খুব বেশি দিন আগের কথা নয়, 1666 খৃস্টাব্দে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন রং এর উৎস হচ্ছে আলো এবং রং এর বিভাজন আবিষ্কার করেন। পৃথিবীর অধিকাংশ রং খালি চোখে দেখা যায় না। মূল রং হচ্ছে তিনটি যথা-লাল, হলুদ ও নীল। আমরা যে সব রং দেখে থাকি তাদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। যেমন ঃ (ক) মৌলিক রং (খ) যৌগিক রং। তাছাড়া গ্রাফিক ডিজাইনে রং কে দুই ভাগে ভাগ করা হয়- (1) কুল কালার (2) ওয়ার্ম কালার। একটি রং এর সাধারণত দু'টি সেন্স থাকে। একটি হচ্ছে পজেটিভ সেন্স, অন্যটি হচ্ছে নেগেটিভ সেন্স। পৃথিবীতে বিভিন্ন মহাদেশব্যাপী রং কে সিম্বলিজম করা হয়েছে। যেমন- এশিয়ান কালার সিম্বলিজম, আমেরিকান কালার সিম্বলিজম, ইউরোপিয়ান কালার সিম্বলিজম, আফ্রিকান কালার সিম্বলিজম ইত্যাদি। এক এক দেশে একই রং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন- চীন এবং আমেরিকাতে সাদা রং এর পোশাককে বিয়ে বা আনন্দের পোশাক হিসাবে নির্বাচন করা হয়। কিন্তু আমাদের পাশর্্ববতর্ী দেশ ভারত কিংবা আমাদের দেশেও সাদা বর্ণের পোশাককে বিধবাদের পোশাক কিংবা শোকের পোশাক হিসাবে বুঝানো হয় (যদিও আমাদের দেশসহ অনেক দেশে কালো পোশাককে শোকের পোষাক হিসেবে নির্বাচন করা হয়)। লাল রং কে চীনে সেলিব্রেশন ও লাকি কালার হিসাবে দেখা হয়। এমনকি এদেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে লাল রং এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। ভারতে লাল রং কে পরিশুদ্ধতার রং এবং নীল রং কে পবিত্র রংহিসাবে বুঝানো হয়। আমেরিকাতে খ্রিস্টমাস ডে তে কম্বাইন্ড লাল এবং সবুজ রং ব্যবহার করা হয় এবং নিরাপদ বোঝাতে সবুজ রং ব্যবহার করা হয়। শুধু তাই নয় সারা পৃথিবীতে ট্রাফিক সিগন্যাল হিসাবে লাল এবং সবুজ রং ব্যবহার করা হয়। এশিয়াতে লাল রং ও সাদা রং এর কম্বাইন্ডকে আনন্দের রং হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে (এক্ষেত্রে কালো রং এর সাথে যদি লাল রং এর কম্বাইন্ড থাকে তাহলে, খুন, হত্যা, অশুভ, ভায়োলেন্স বুঝাবে) । নীল রং কে ভারতে পবিত্র রং (কৃষ্ণের রং) হিসাবে গণ্য করা হয়। মধ্যপ্রাচ্যে নীল রং কে প্রটেক্টিভ (রক্ষাকবজ) কালার হিসাবে বিবেচনা করা হয়। তবে আমাদের দেশে অনেকে বেদনা বা দুঃখের রং হিসাবে নীল রংকে নির্বাচিত করে থাকেন। ভারতে সবুজ রং কে মুসলমানদের (ইসলামী) রং হিসাবে সনাক্ত করা হয়ে থাকে। এরকমভাবে জাতিগত, সংস্কৃতিগত পৃথিবীতে দেশভেদে রং এর বিভিন্ন ব্যবহারিক ও প্রতীকি অর্থ রয়েছে। কালার থিউরী, কালার সিম্বলিজম, কালার সাইকোলজি, কালার কম্বিনেশন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এতে পাঠকদের ধৈর্য্যচু্যতি ঘটতে পারে। আমি সবাইকে খুব সহজে ভালোবাসা দিবসের পোশাক নির্বাচনের বিষয়টা নির্ধারণ করতে অনুরোধ করছি। সারা পৃথিবীতে ভালোবাসার রং হচ্ছে পিন্ক (গোলাপী)। কিছু কিছু ক্ষেত্রে বা কেউ কেউ (যেটা সঠিক নয়) আমাদের দেশে নীল রং কে ভালোবাসার রং হিসাবে গণ্য করে থাকেন। কিন্তু ভালোবাসার সত্যিকারের রং হচ্ছে গোলাপী। সবুজ রং এর পর পরেই যে রংটি মানুষের জন্য নিরাপদ ও উপযোগী সেটা হচ্ছে গোলাপী। কালার সাইকোলজিষ্টরা বহুদিন গবেষণা করে এ তথ্য প্রকাশ করেছেন। তবে গোলাপী রং এর সাথে লাল রং এর কম্বাইন্ড পোশাক ব্যবহার করা যেতে পারে। যেহেতু ভালোবাসার রং গোলাপী সুতরাং ভালোবাসা দিবসের পোশাকে এই রংটিকেই প্রাধান্য দেয়া উচিত। আরেকটি তথ্য দেয়া উচিত সেটা হলো স্ত্রী লিঙ্গের ( প্রতীকী) রং হচ্ছে গোলাপী আর পুরুষ লিঙ্গের (প্রতীকী) রং হচ্ছে আকাশী নীল। গোলাপী রং মেয়ে শিশু এবং হালকা সায়ান (আকাশী রং) ছেলে শিশু বুঝাবে। রং সম্পর্কে বিস্তারিত লিখতে চাই। রং সম্পর্কেযে কেউ কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন
ঠেলায় নাম বাবাজি

সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন
~~~সংশয়~~~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।