নারী প্রেমের সুরের সারথি।নারী ভালবাসার নদী। নারী দুরভেদ্দ খেয়ালের অন্ধ খেয়ালিনি,নিঃস্বার্থ,মোহনিয় আর মহা মায়াবিনি।
রুপমের হৃদয় কঠিন তারের কঠিন বাঁধনে বাঁধলেও তনিমার হৃদয় এর নরম কথার ছোবল আর তীক্ষ্ণদূরদরশিতার গুনে রুপমকে মোমের মত গলতে হল।। প্রিয় পাঠক নিশ্চই জানতে চাইবেন ভালবাসি নামের এই কঠিন শব্দটা কার মুখ থেকে প্রথম বেরিয়ে এসেছিল। সে এক কঠিন পরিক্ষা। দু,জনই দু,জনকে অধিকরুপে ভালবাসে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্ত দুজনেই দুজনের ব্যক্তিত্তের দিক থেকে এতই সোচ্চার যে কথাটি যেন দু,জনার সামনে বিশাল এক পাহাড় হয়ে দাঁড়িয়েছিল।
ভালবাসা,ভালবাসি শব্দটি যেমনি গোপনিয়তার স্বর্গীয় চাঁদরে ঢাকা তেমনি না হয় এই কথাটিও ঢাকাই থাক।
কারন নিয়তির এমনি নির্মম পরিহাস যে ভালবাসার স্বর্গীয় সুখ তাঁদের কপালে খুব বেশী দিন সইলনা।
সইলনা কথাটি হয়ত পুরোপোরি ঠিক হবেনা।
কারন যে প্রেম স্বর্গ থেকে আসে তার যে কোন মৃত্যু নেই। স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে ই যায় চলে।
খুব আনন্দেই দিন কাটাচ্ছে রুপম তনিমা। নীল আকাশের বোকে শঙ্খচিল হয়ে উড়ছে,সাদা মেঘের কোলে ভেলায় সাতার কাটছে,সাগর জলে।পাহাড়ের পর্বত চূড়ায়,উদ্দ্যানে উদ্দ্যানে আনন্দ বিনোদনের যেন ঢল বইছে।
পারিবারিক দিক থেকেও চেয়েছিল দু,জনে দু,জন কে পছন্দ করুক। তারঃপর সময় সাপেক্ষ্যে বিয়ে দেবেন।
এমন অকৃতিম প্রেম ভালবাসা দেখে দু,ফ্যামিলিতেই যেন আনন্দের বন্যা বইতেছিল।
পরবর্তীতে......শেেষ পর্ব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




