আর মেয়েরা মাধবীলতা বলেই আশ্রয়ী তাহার।
নির্জন এ প্রবাসে আমার গান গুলু তোমার জন্য
বিরহ হিয়ার মরমে আরাম।
যখন গোটা ধরনী গভির শুশুপ্তীতে নিমগ্ন থাকবে
কমোদি স্নাতউদ্যানে হাজারো ফূলের সৌরভে
আমোদিত হবে স্মৃতির সেই সুরভী লতা
আর তখন তুমি দেখবে
আমি
প্রদীপ জ্বালিয়ে
বসে আছি।
আর জীবন!
সেতো ছোটে চলা
আবহমান কালের
ভাসমান তটিনিতে ডিঙি বাওয়া বৈঠা।
সাহসী হলে বেঁচে ঊঠে আর নয়ত মরে।
তাই মরার আগে
তোমাকে জানিয়ে যাই
আমার সাহিত্য ছোঁয়া হৃদয়ের ভালবাসা
আজও সেদিনের মতই ভালবাসি তোমায়
আজও ভালবাসি সেই রাত,
সেই কাদামাখা মাটির ছোয়া।
সাহিত্য যে জীবনের নিরলস অভিজ্ঞতা
মনের ঐকান্তিক নৈব্যতা
জমানো হৃদয়ে
না বলা কথার কাব্য প্রিয়া।
ভালবাসার স্মৃতিময় গল্পকথায়
দুঃসাহসে সেই সব স্মৃতি স্মরণে
জানতে চাইছি
তুমি কেমন আছ প্রিয়া...?
কোথায় আছ...??
কি ভাবে আছ...???
কাকে নিয়ে আছ...???
আমার কথা তুমি
নাইবা জানলে...
পরিশেষে তোমায়
একটি কথাই বলি
অর্থ মানুষ কে
সুখি করে জেনেছিলাম
কিন্তু আজ
নিজেকে দিয়েই জানলাম
অর্থই সুখ নয়
সময়ই সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

