আজ খুঁজিয়া মরি তারে-
সুখের প্রাচীর করিয়া ভেদ
নীরব আঁধারে।
যে মোরে দিয়েছে সুখের আভাস
আমি সখা দিয়েছি তারে দুঃখের পরবাস
যে মোর লাগি জনম জনম ফেলেছে চোঁখের জল,
তার লাগি আজ দো’চোঁখ আমার করছে টলমল।
বোকের মানিক পায়েতে ঠেলিয়ে
যে ভুল করেছি আমি,
ভুলে ভুলে ভরা জীবন আমার
এতকাল পরে তা মানি।
তনিমা” তোমার রুপ ছিলনা গুন ছিল তা জানি
রুপের মোহে পাগল হয়ে এনেছিনু রাজরাণী
ভাবিনি কখনও রুপের মাঝে কালনাগিনীর বাস
ধ্বংস হয়েছে অহংকার আমার
হয়েছে সর্বনাশ।
এতটি দিনে বুঝেছি প্রিয়া
রুপের কি যে জ্বালা
হতভাগা আমি তোমায় খুঁজে ফিরি
গাঁথিয়া নতুন মালা।
আসবে কি প্রিয়া আবার এ জীবনে
বাঁধবে কি ঘর আমার ভূবনে
প্রতিশোধ টুকু নেবে
বিনিময়ে আমি পাপের প্রায়চিত্ত
করিতে পারিবই যে তবে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



