
একটি ফুল ছিল
ডিফারেন্ট একটি ফুল
যার আঁখি ছিল হরিণীর মত
কুঁচকানো মুচড়ানো চুল ।
চুল তার কবে কার
অন্ধকার বিদিশার নেশা
অতি দূর সমুদ্রের পর
হাল ছেড়ে যে নাবিক
হারাল দিশা ।
চলার ছন্দে যার নূপুরের ধ্বনি
ঝর্ণা ধারার মত চঞ্চলা রুপ
আহা মরি মরি রুপে যেন
অনাদৃত সুখ।
যার মায়াময়ী দৃষ্টিতে নামতো
চৈত্রের খর রুদ্রে বৈশাখী মেঘ
হাসির ঝলকানিতে দুলতো বৃক্ষলতা
পৃথিবীটা মাতাল হত
মাতাল প্রেমিক মনে জাগত আবেগ ।
আমি ছুঁয়ে ছিলাম ফুলকে কোন এক নীরব অরণ্যে
জড়িয়ে বৃক্ষ ছায়ায় লতায় পাতায়
খোঁপায় গুঁজেছিলাম ক্রিষ্টিকের ফুল
মজেছিলাম যেন সকল চাওয়া পাওয়ায়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





