
একদিন তো চলেই যাবো রেখে যাব কি
যুগ যুগান্তের কত শত মায়া,
ফিরে আর আসিবোনা কভু সুন্দর ধরনীতে তবু
অনাদরে পড়ে রবে হৃদয়ের কায়া ।
কাক ডাকা ভোরে রোজ পৃথিবীর তরে
খুঁজিয়া ফিরিব তোমায় বেলা অবেলায়,
তমিস্রায় জোনাকি সেজে খোঁপায় গুজিবো ফুল
আলোর ভেলায় ।
যে ফুল না ফুঁটিতেই ঝরে চারিধারে নশ্বর পৃথিবীর উদ্যান
ফুলটিই যানে তার কায়া,
যে সাধ না মিটিতেই মন যবনিকা টানে
সে মনই যানে তার কত টুকু মায়া ।
আমি এক ঝরা ফুল ঝরার আগেই ফুটেছিলাম তোমারি অন্তরে
পেয়েছিলাম পৃথিবীর সুখ’
ফুটন্ত ফূলের মধু লোটানোর আগেই নিয়তি বিরাগ হয়ে
করিল বিমূখ ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





