
সতত হে মা জননী তুমি পড় মোর মনে
সতত তোমারি কথা ভাবি নির্জনে
সতত তোমারি প্রতিচ্ছবি ।
বহু দেশ খুঁজিয়াছি বহু নদ দলে
তোমার স্নেহ তৃষা মিটে কার জলে
সতত তোমারি নাম জপি ।
জীবনের উল্লাসে তুমি ছিলে মাগো পাঁশে
স্মৃতি গুলো ক্ষণে ক্ষণে ভাসে
সতত তোমারি ছবি আঁকি ।
পরধনে লোভ জাগি তোমার মত মমতা কে
ঠেলেছে যে অনাদরে যখন তখন
স্বর্গ সুখ তার যেন ফাঁকি ।
শোঁক তাঁরা মিটিমিটি গগণে হাঁসে
আমি যেন শুনি মাগো মায়াময়ী ডাক
আমার সকল দিয়ে দোয়া মাগি মাগো
তুই সুখে থাক ।
রাত্রির দ্বিপ্রহরে তোকে ছাড়া এই শহরে আছে আমার কে
তুই যে আমার অস্তিত্ত,আপাদ মস্তক মস্তিষ্ক
মিনতি মাগো তোর কোলে নে ।
উৎসর্গ
বাঙলার সকল মাকে
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





