জীবন মানে
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসেছে নতুন বছর
ভুলে যাব যত অতীত দিনের গ্লানি,
ধুয়ে মুছে দেব কলঙ্ক রেখা
বন্ধুরা চলোনা শপথ আনি।
জীবন মানেই সুখ দুঃখ
জীবন মানেই হাসি,
জীবন মানেই আশা ভরসা
কখনো মিথ্যে ফাঁসি।
জীবন মানেই সোনালী আকাশ
ডানা মেলা শঙ্খচিল,
জীবন মানেই মেঘলা আকাশ
কখনো কখনো নীল।
জীবন মানেই গভির সমুদ্রে
পাল ভাঙা ডিঙ্গি নাঞ,
জীবন মানেই মুক্ত পৃথিবী
যার মনে যেমন চায় ।
জীবন মানেই কখনও ধূ ধূ
প্রান্তর মরুভূমি
জীবন মানেই তপ্ত আকাশ
বন্যায় প্লাবিত জমি।
জীবন মানেই ভূলে ভরা পৃথিবী
জীবন মানেই শুদ্ধি,
জীবন মানেই মিছে প্রায়শ্চিত্ত
জীবন মানেই বুদ্ধি।
জীবন মানেই প্রিয়ার পরশ
খোঁপায় গোঁজানো ফুল,
জীবন মানেই না পাওয়ার বেদনা
হয়ে যায় সব ভূল।
জীবন মানেই বাবার স্মৃতি
মায়ের মমতার বাণী,
জীবন মানেই ছেলেবেলার গান
দূ চোঁখ ভরা পানি ।
জীবন মানেই বৃদ্ধের হাতে
রঙ হীন বেতের লাঠি,
জীবন মানেই কবরে শোয়া
উপর বাঁশের কাঠি ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন