জীবন যদি হয় কেবলি আমার কষ্ট ব্যথা,
তবে কেন আমি স্বপ্ন দেখি যথা তথা।
জীবন যদি হয় কেবলি আমার ভাগ্যের ফল,
তবে কেন আমি হিসাব দিব তার বদল।
জীবন যদি হয় কেবলি অলিক মিছে আশা,
তবে কেন আমি শপ্ন দেখি বাঁধি বাসা।
জীবন আসলে মুক্ত পৃথিবীতে লুপ্ত কারাগার,
যেখানে শুধু কর্মের গেহ প্রতিদান ঐপার।
অবাধ বিশ্ব মুক্ত স্বাধীন স্বাধীনতা রয়েছে যার,
বিশব স্রষ্টা পরজনমে বিচার করবেন তার।
ভাবিয়া দেখি দিনের শেষে স্বাধীন চেতা আমি,
বাঁচাও মোরে ক্ষমা কর মাবুদ অহে অন্তরযামী।
ক্ষমা চাহিলেই যদি পাওয়া যেত বান্দার অধিকার,
কি করে হবে পরজনমে পাপ পুন্যের বিচার।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




