somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত ছবিগুলো-৪

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভবত বাবা উঠেছেন, এখন তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। বাথরুম থেকে পানির শব্দ, এরপর তার কাশি। পায়ের শব্দ আবার বাবার ঘরের দিকে গেল। বাবা চেয়ার টেনে বসলেন ।

হাসান, এই হাসান ! শুনছিস ?

হ্যাঁ বাবা, বল।

আমাকে এক কাপ চা খাওয়াতে পারিস? একটু আদা দিবি চায়ের মধ্যে।

ঠিক আছে বাবা। তুমি বস, আমি চা করে আনছি।

হাসান উঠে গিয়ে রান্নাঘরের দিকে গেল। চুলায় গরম পানি দিয়ে আদা কুচি করে বাবার নির্দিষ্ট মগে ফেলল। বাবা বরাবরই দুধ-চিনি ছাড়া চা খান তবে ইদানিং মাঝে মাঝে একটু আদা নেন, যেমন সকালের চায়ে তাকে একটু আদা দিয়ে হয়।

এই নাও বাবা চা। তোমার কি শরীর খুব খারাপ?

এই বয়সে আর শরীরের খারাপ-ভাল কিরে? তবে কাশিটা মনে হয় খুব বেড়েছে। দেখি একবার ডাক্তার এর কাছে যেতে হবে। তোর ব্যবসার কি অবস্থা? নতুন কোনও ছবির খোঁজ পেলি ? আগের সব ছবিগুলো কি বিক্রি হয়েছে?

বাবা, ব্যাপারটা এত সহজ নয়। এখানে অনেক পরিশ্রম আর রিটার্নটা তেমন নয়। অনেক কষ্ট করে যেসব ছবি জোগাড় করি সেগুলোর ক্রেতা আবার সংখ্যায় কম। এ ধরনের ছবি যারা কেনে তারা রেগুলার কাষ্টমার কিন্তু দাম খুব কম পাওয়া যায়। অবশ্য সে লক্ষ্য করেছে এই ছবিগুলোর ক্রেতারা বেশিরভাগ সময় এখন তার কাছে আসে কারন খুব কম ব্যবসায়ী আছে যাদের কাছে এমন ছবির কালেকসান আছে।

বেশ গম্ভীর একটা নিঃশ্বাস ফেললেন কালান সাহেব। বললেন তাহলে তো বেশ ভালই। দেখবি খুব তাড়াতাড়িই ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। আর এদেশে চাকরির যে অবস্থা তাতে ব্যবসাটা কোনওরকম চললেও চাকরির চেয়েও ভাল।

এই জন্যই তো আর চাকরির পেছনে ছুটোছুটি করিনি বাবা।

আচ্ছা এরকম একটা ব্যবসার বুদ্ধি তোকে কে দিল?

ইউনির্ভাসিটিতে পড়বার সময় আমার এক বন্ধুর চাচা এমন কিছু অরিজিনাল পেইন্টিং খুঁজছিল যেগুলো নামি কোনও আর্টিষ্টের নয়। আর্টিষ্ট নতুন কিংবা যার কোনও নাম-যশ নেই এমন হতে হবে। তবে ছবিগুলো হতে হবে জীবন্ত।

আমার আরেকজন বন্ধু আছে যে খুব শখ করে মাঝে মাঝে ছবি আঁকে । কোনও এক অদ্ভুত কারনে সবসময় সে ছবি আঁকে না। কিন্তু তার পেইন্টিংগুলোর মধ্যে কিছু একটা থাকে। ওর কয়েকটা ছবি সে জোগাড় করে আর তখন থেকেই এটাকে ব্যবসায়িক রুপ দেবার চিন্তাটা মাথায় আসে। তাছাড়া, তুমি তো জানই ছবি ব্যাপারটা আমাকে খুব টানে।

কালান সাহেব আর কথা বাড়ালেন না। তা এত সকালে তুই আবার কোথাও যাবি নাকি? বাইরে বৃষ্টিও হচ্ছে একটু । তাও ভাল যে রাতের মতন অমন পাগল করা বৃষ্টি নেই। তা একটু সাবধানে যাস।

ঠিক আছে বাবা। তুমি বেশি চিন্তা কোরো না। তোমার কিছু লাগলে বল, আমি আসার সময় নিয়ে আসব। বুয়াকে বোল জম্পেস করে খিচুড়ি রাঁধতে। আজ যা বৃষ্টি তার খিচুড়ি দারুন হবে। আমি দুপুরের আগেই চলে আসব।

না-রে আমার কিছু লাগবে না।

বাবার ঘর থেকে বের হয়ে হাসান তৈরি হয় নিল। জানালার পাশে দাঁড়িয়ে একটু আকাশ দেখল। মন খারাপ করা একটা সকালে বাইরে বের হতে হাসানের ভাললাগে না কিন্তু উপায় নেই। আজ টাকাটা পাবার কথা। বাড়ি থেকে বের হতেই একটা সি-এন-জি পাওয়া গেল। সোজা ধানমন্ডি, ২৭ নম্বর রোড।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×