somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডি - সালমান খানের নতুন আকর্ষণ ! রিভিউ

০৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়ের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে রেডি অন্যতম । সালমান খান এবং দুইটি পাবলিক হিট গান ক্যারেক্টার ঢিলা এবং ধিঙ্কা চিকা দিয়ে আমজনতার মধ্যে আকর্ষণের চূড়ান্ত তৈরি করেছিলেন পরিচালক আনিস বাজমি । তো আপনার মূল্যবান সময় কি রেডি দেখে কাটানোর যোগ্য ?


চলেন দেখা যাক --- >

অক্ষয় কুমার , নানা পাটেকর , অনিল কাপুর অভিনীত ওয়েলকামের সাথে উল্লেখযোগ্য মিল নিয়ে রেডি একটি সাধারণ মাপের হিন্দি ছবি । সালমান খান (প্রেম) সাঞ্জানার ( আসীনের) প্রেমে পড়েছে । আসিন , যে কিনা ২০০ কোটি রুপির সম্পত্তির মালিক তার লোভী মামাদের চোখে ধুলা দিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে । এবং প্রত্যাশা অনুযায়ী সালমান খান ওর মামাদের একটা শিক্ষা দিয়ে ভাল করে । এই হল স্টোরি । অনেক সিন ছিল যেখানে ওই সিনটা প্রচুর হাসির হতে পারত , সেখানে ওই সিনটা শুধুই বোরিং লেগেছে । যেমন ধরুন ক্লাইম্যাক্সের একটা ফাইটের কথা । সালমান তার শার্ট খুলে ফেলেন । কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় ওইটা শুধু একটা কল্পনা ছিল । আর আপনি কিছুক্ষণ সময়ের জন্য ওই সিনে কি ঘটেছিল তা নিয়ে হতভম্বের মত বসে থাকেন মুখে একটা " এহহহহ ! ?? " নিয়ে । সোজা কোথায় বলতে গেলে , রেডির কমেডি সিনগুলো মধ্যমানের এবং কোন কোন সময় নিম্নমানেরও । যা মজা পাবেন তার সবটুকুর ক্রেডিট দিতে হবে সালমান , পারেশ রাওাল এবং মাহেশ মাঞ্জরেকারকে । ছবির শুরু হয় হাসি দিয়ে তারপর মাঝে সেই ধারা থেকে সরে এসে হাসিটা একটু নিচে নেমে যায় । এবং প্রথম হাফের শেষের দিকে গিয়ে আবার একটু হাসির দেখা মিলে । আপনি তখন দ্বিতীয় হাফে হাসার ভাবনায় থাকেন এবং আপনার প্রত্যাশা বেড়ে যায় । তখন দ্বিতীয় হাফ অনেক ভাল করে প্রথম হাফের তুলনায় ।

অনেক খারাপ দিক যেমন আছে তেমনি ভালও আছে । তার অন্যতম অবশ্যই সাল্লু মিয়া । সাল্লুর ক্যারেক্টার হল আগের কালের গোবিন্দর ক্যারেক্টারের মত ( দুলহে রাজা , আঁখিয়ও সে গুলি মারে , খুললাম খুল্লা প্যায়ার কারেগা ) । তবে তার সাথে যোগ করে নিন সালমানের ডায়লগ দেয়ার বিশেষ কায়দা , মাসের পর মাস জিম করা একটা বডি এবং অভিনয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন নায়ককে । আপনি পেয়ে গেলেন রেডি এর সালমানকে ! একটি মার্ভেলাস বডি , কমেডি করার স্বভাবজাত অভিনয় দিয়ে এক সালমানই রেডিকে বহুদূর নিয়ে গেছেন । সালমানকে এই ছবিতে তার অভিনয় সময়ের মধ্যে সবচেয়ে বেশি না হলেও অনেক বেশি হ্যান্ডসাম লেগেছে । বয়স দিন দিন বাড়ছে না কমছে এই লোকের তা আল্লাহ্‌ই জানেন ! পারেশ রাওালের সাথে সালমানের কেমিস্ট্রি ছবির কমেডির মান একটু বাড়িয়েছে । আসিন সহ বাকি সবার অভিনয় ঠিকমতই ছিল তবে আখিলেন্দ্রা মিশ্রা এবং শারাত সাক্সেনার চরিত্র নিয়ে কিছু কথা আছে ।

প্রথম হাফে তাদেরকে অনেক বিপদজনক ভাবে তুলে ধরা হয় এবং শেষ হাফে তাদেরকে দেখানো হয় একেকটা ইডিয়টের মত । একটা চরিত্রের এই হঠাৎ পরিবর্তন স্ক্রিপ্টের পরিশ্রম নিয়ে প্রশ্ন তুলে । অজয় , সাঞ্জায় , কাঙ্গনা , জেরিন খান এবং আরবাজ খানের অথিতি চরিত্র অনেক মজার তবে ছবি শুরু হবার সাথে সাথেই চরিত্রগুলোর উপস্থিতি একটু অন্যরকম লেগেছে । আরো পরে চরিত্রগুলোকে উপস্থিত করতে পারলে হয়তো আকর্ষণটা একটু বাড়তে পারত । তবে যেভাবে চরিত্রগুলো উপস্থিত হয়েছে তা নিয়ে কোন অভিযোগ নেই ।


গান ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে । ক্যারেক্টার ঢিলা এবং ক্যালেন্ডার সং ( ধিঙ্কা চিকা ) একসাথে এই মাসের টপ চার্টের শীর্ষে বসে আছে । সাথে মেরা আদা ভি , যা গেয়েছেন রাহাত ফাতেহ আলি খান , মধ্যমানের গানের পর্যায়ে পড়ে । হামকো প্যায়ার হুয়া একটি অন্যতম রোমান্টিক গান হিসেবে জায়গা করে নিলো বলিউডে তার অসাধারণ সুর এবং কথা দিয়ে ।

ডাবল মিনিং জোকস গুলো অনেক হাস্যরসপূর্ণ কিন্ত যখন হাসাতে পারে না তখন ভালভাবেই ফেল মারে ।

ডায়লগ ছবির পজিটিভ দিকের ওজোন বাড়াতে সাহায্য করে । সে ক্ষেত্রে রেডির একটি ডায়লগ উল্লেখযোগ্য " কয়ি তো রুকো " ।

একশ কথার এক কথা , রেডি পুরোপুরি একটা সালমান নির্ভর ছবি । আপনি একজন সালমানের চূড়ান্ত ভক্ত হলে এই ছবি আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করছে । আর সালমান বিদ্বেষীরাও এই ছবি দেখে একটু ধারণা নিতে পারেন যে " সাল্লু ক্যান এক্ট শালা " । অনেক দিন পর সালমান একটি টোটাল মারামারি নির্ভর ছবিতে অভিনয় না করে একটু রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে স্টার মার্ক নিয়ে পাস করেছেন । তাই আপনার মূল্যবান সময় নষ্ট করে কিছু দেখতে চাইলে আমি রেডি সাজেস্ট করব শুধু সালমান , পারেশ রাওাল , গান , কিছু মজার সিন , ব্যাকগ্রাউন্ড স্কোর এবং আবার সালমানের জন্য ।

পার্সোনাল রেটিং : ৫ এর মধ্যে ২.৫

© নীল
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৫২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×