এখন অনেক রাত। চোখে ঘুম নেই একটুও। তোমার কথা মনে পড়ছে খুব। বুকের ভিতরের ভালোবাসাটা হুঁ হুঁ করে কাঁদছে। এই এক্ষুণি তোমাকে দেখার পাগলামী ভর করেছে মাথায়। কিন্তু...
এখন বাইরে অনেক বাতাস। মন চাচ্ছে বাইরে গিয়ে একটু বাতাসে গা ভাসাই। পারছিনা। রাতে বাইরে যেতে আমার অনেক ভয় করে। আগে করতো না। মা চলে যাবার পর থেকে করে। ভয়টা এতোই যে, রাতে আমি ঘরের জানালাটাও কখনো খুলিনা!
মাঝে মাঝে ভেবে অবাক হই- মা থাকতে ভয় করতো না, এখন কেনো করে? মা তো আর আমার রুমে এসে বসে থাকতো না! ভাবি, আর অবাক হই। অনেক অবাক হই।
আসলে মা চলে যাবার পর আমি অনেক বদলে গেছি। আগে ক্ষুধা লাগতো খুব, খেতাম কম। এখন ক্ষুধাই লাগেনা কিন্তু খাই অনেক! আগে লেখাপড়ায় মনোযোগ দিতে পারতাম না বেশি, আর এখন আমি পুরোপুরি একজন পড়ুয়া ছাত্র। আগে লেখতে পারতাম না কিচ্ছু, এখন পারি। যদিও সত্যিকারের লেখা হয়ে উঠেনা...
ধ্যাৎ! কী লেখতে কী লেখে ফেলছি! থাক, থাক... আর লেখছি না। তুমি, তো আর আমার লেখার অপেক্ষায় থাকোনা...
আমি এখন রবীন্দ্র পাগলার গান শুনবো। শাহানা গাইছে- আমার নিশীথ রাতের বাদলধারা...
ভালো থেকো, যত্নে রেখো- তোমারই কেউ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


