somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিরাত

৩০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখবর- আজ রাতে বৃষ্টি হবে! ঝুম বৃষ্টি। যে বৃষ্টি আমি অনেক দিন দেখিনি। যে বৃষ্টির আশায় চাতক হয়ে আছি। সংকটে ভরা তোমার আমার ছোট্ট সংসার আজ সংকটমুক্ত হবে। হাজারটা দূর্যোগ দুর্বিপাকের যে প্রাচীর, তা এবার গলে গলে জলে মিশবে। তারপর? তারপর আবার কী! সব জলবৎ তরলং... তুমি আমি মুক্তডানার পাখি। কেনইবা নয়! তুমি আমাকে জড়িয়ে নেয়ার পর বৃষ্টিই তো কাছের বন্ধু হয়ে থেকেছে। প্রিয় বৃষ্টি। তোমারও। আমারও।
এতটুকুও ঘুমাবোনা আজ। মেঘের ঘর্সনে বিদ্যুৎ চমকাবে। সৃষ্টি হবে আলো। বাড়ির সব বৈদ্যুতিক বাতি নিভিয়ে দিবো। ভাবছো কিছুই দেখা যাবেনা! যাবে, অবশ্যই যাবে! মেঘ বিদ্যুতের আলোয়। সে আলোয়ই তোমাকে দেখবো। তোমার অসম্ভব আকর্ষণীয় চোখ দুটো বন্ধ করে রেখো কিছুক্ষণ। আমি মন ভরে দেখবো। তোমার কাঁধে হাত রেখে অনেক কাছে এসে দাঁড়াবো। তোমার অধরে এঁকে দেব অধরের আঁকিবুকি। কপোলেও। তখন কি সুন্দরের অসীমতার উপমা হয়ে ভয়ংকর আবেগে কাঁপবে তুমি? আকাশও কি কাঁপবে? জমিন? সহস্র কোটি নক্ষত্র-তারা? আর কে কে কাঁপবে? পাহাড়? সাগর? আচ্ছা, সাগর যদি কেঁপে উঠে তাহলে কেমন হবে!?
তোমার কি মনে আছে- আমাদের প্রথম পরিচয়ের দিন অনেক বৃষ্টি হয়েছিলো? সেই প্রথম দিনগুলোতে তুমি যখন দূরে থাকতে তখন বৃষ্টি দেখতাম আর তোমাকে ভাবতাম। বৃষ্টির অগোছালো স্বর্গীয় ছন্দে তোমার এলোমেলো কথা খুঁজে পেতাম আমি। বৃষ্টি থেমে গেলে শান্ত প্রকৃতিটাকে মনে হতো তোমার প্রতিকি রুপ। তোমার মতোই শান্ত-সুন্দর। মনে আছে সেই বৃহস্পতিবারের কথা? ২৩শে অক্টোবর বৃহস্পতিবার? তোমার অপেক্ষায় মান্নান কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছিলো তখন। কিছুক্ষণ পর বৃষ্টি মাথায় ছাতা হাতে তুমি এলে। তারপর... তারপর অনেক কিছুই। কি! তোমার মনে আছে তো?
তোমাকে ভালোবাসতে বাসতেই বৃষ্টিকে চিনেছি। বেসেছি ভালোও। তুমি যখন পাশে থাকতে সময় যেতো খুব তাড়াতাড়ি। আর দূরে থাকলে মিশতাম বৃষ্টির সাথে, মেঘের সাথে, কাদাজলের সাথে।
আজ রাতে আসবে বৃষ্টি। প্রিয় বৃষ্টি। আমি তোমাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবো। গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে ছুঁয়ে দিব বৃষ্টির বিন্দু বিন্দু গা। বৃষ্টিতে ভেজা ঠান্ডা হাতে তোমাকে স্পর্শ করে তোমার শরীরে ছড়িয়ে দেব শীত। তুমিও কি দিবে আমাকে? দিয়োনা প্লিজ!
বৃষ্টিরাত শেষে ভোর আসবে। সুশুভ্র স্বর্গীয় ভোর। চোখে থাকবে ঘুমের ভীড়। তোমারও। আমারও। ঘুমাতে যাব ভোরে। সব কাজ বন্ধ থাকবে কাল। বিছানায় আমি তুমি জড়িয়ে থাকবো সাপের মতো। লাউয়ের ডগার মতো...
বৃষ্টি আসবে আবার। ঘরেও। বাইরেও...
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×