somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য লেখা...

০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই বছর আগে জেনে বুঝে স্বজ্ঞানে একটি প্রিয় পথে আমি পা বাড়িয়েছি। যে পথ আমাকে পাড়ি দিতেই হবে। ইচ্ছা করে হলেও, অনিচ্ছায় হলেও। কারণ অন্য কোন পথ আমার নেই। অবশ্য অন্য পথে যাওয়ার প্রশ্নটা এখানে উঠেইনা। কারণ- আগেই লেখেছি “প্রিয়পথ”।
পথটা এমন যে, তা পারি দিলেই আমার পরাজয়। নিশ্চিত পরাজয়। আর স্বভাবতই পরাজয়ের কষ্ট অবর্ণনীয় ও যন্ত্রণাময়। আমার বেলায়ও ব্যতিক্রম নয়। তবু আমাকে চলতে হবে। চলতেই হবে। যদিও নিশ্চিত পরাজয়ের পথে কেউ যেতে চায়না। তবুও তা আমার প্রিয়পথ...

আপ্রাণ চেষ্টার পরেও যে মানুষটা সমুদ্রের অতলে ডুবে যাওয়ার উপক্রম হয়, সেও খরকুটো ধরে হলেও প্রাণে বাঁচতে চায়। আমিও সেই মানুষটার মতো খরকুটোর সন্ধানে পাগল হলাম। চেষ্টা করলাম- কিভাবে পরাজয়ের তীব্রতাটা কমানো যায়।

ভাবতে শুরু করলাম আমি। অনেক ভাবলাম। ভাবতে ভাবতে আমি ভাবনার সাগরে তলিয়ে গেলাম। সেখানে প্রশ্নের অক্টোপাশেরা আমাকে ঘিরে ধরলো। আঘাতে আঘাতে আমি জর্জরিত হলাম। তবু ভাবলাম অনেক... অনেক...

এক সময় ভাবনারা আমাকে মুক্তি দিলো। আমি মুক্ত হলাম। সেই মুক্তির কথাই আজ খুব নির্জনে দূর্বল অথচ বড় বিশ্বস্ত কাগজের বুকে নিজের জন্য লিখে রাখলাম-

ভাবনার শেষে আমার মনে হয়েছে- মানুষের জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো নিজের বিবেকের কাছে পরাজিত হওয়া। নিজের আত্মার কাছে পরাজিত হওয়। নিজের শরীরের কাছে পরাজিত হওয়া। এই পরাজয়ের কথা কেউ না জানুক মানুষ নিজে সব সময় জানবে। সে যেখানেই পালাক পরাজয়ের বিষাক্ত কীটেরা তাকে দংশন করে যাবে অনবরত। কোনভাবেই সে মুক্তি পাবেনা। কোনদিনই সে মুক্তি পাবেনা। আর মানুষ যদি অন্য কোথাও পরাজিত হয়, তাহলে সেটা হবে ছোট্ট একটা দুর্ঘটনা। এর বেশি কিচ্ছু না। কিছু দিন হয়তো অনেকেই নাক ছিঁটকাবে। দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু একদিন সে অবশ্যই মুক্ত হবে। সে মুক্তি পাবে।

আমার পথের শেষ সীমানায় আমার জন্য দুটি পরাজয় অপেক্ষা করছিলো। একটি নিজের বিবেকের কাছে পরাজয়, আর অপরটি নিজের মা- বাবা, ভাই- বোন ও মুরুব্বিদের কাছে পরাজয়। আমি দ্বিতীয়টিই মেনে নিলাম। ছোট্ট এই জীবনের ছোটখাটো সব অর্জন হয়তো এখানেই শেষ হয়ে গেলো! তবুও নিজের কাছে পরাজয়টা আমি মেনে নিতে পারলাম না।

জানি, একজন ছাড়া পৃথিবীর সব মানুষ আমাকে ধিক্কার দিবে। আমাকে ভর্ৎসনা করবে। তবুও আমি পারলাম না। নিজের কাছে পরাজয়টা আমার কাছে জীবনের সবচেয়ে বড় পরাজয় মনে হলো। জেনে বুঝে আমি এটা মেনে নিতে পারলাম না। হয়তো নিজের চরিত্রের সবচেয়ে বড় দূর্বলতাটা আজ প্রকাশিত হয়ে গেলো। তবুও আমি পারলাম না। কারণ- আমি ওকে ভীষণ ভালোবাসি এবং অবশ্যই বিবেক থেকে ভালোবাসি...
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:০৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×