somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বোর্ডের সভাপতি লোটাস কামালের অপসারণ চাই...

২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোটাস কামালকে যখন ক্রিকেট বোর্ডের সভাপতি করা হয়, তখনই ব্যপক সন্দেহ প্রকাশ করে একটা পোষ্ট দিয়েছিলাম। তখন অনেক সহব্লগারই উনাকে খুব ভালো “ক্রিকেট ব্যক্তিত্ব” বলেছিলেন। কিন্তু গতকাল কী হয়েছে তারা কি জানেন…?

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেষ্টে ইন্ডিয়া মাত্র ২৪৩ রানে গুটিয়ে গেছে। তারপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সর্বসাকুল্যে করেছে ইন্ডিয়ার চেয়ে একরান কম- ২৪২। এতেই ক্ষুদ্ধ আমাদের ক্রিকেটকর্তা আ হ ম মোস্তফা কামাল। ওরফে লোটাস কামাল। অবশ্য উনার আসল ক্ষুদ্ধ হয়ে উঠা এবং সাকিবকে একরকম “বিপক্ষ শক্তি” ভাবার শুরুটা গত একুশে ডিসেম্বর থেকে। যেদিন আবাহনী মোহামেডানের কাছে শেষ বলে হেরে গেলো।

০২
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের পারফর্মেন্স খুশি হয়ে ক্রীড়ামন্ত্রী আহাদ আলী সরকার ক্রিকেটারদের অর্থপুরস্কারের ঘোষনা দেন। গতকাল ছিলো সেই পুরুস্কার খেলোয়াড়দের তুলে দেয়ার দিন। কিন্তু পুরস্কার নিতে গিয়ে খেলোয়াড়দের শুনে আসতে হলো যা-তা। স্বয়ং ক্রিকেট বোর্ড সভাপতি ক্রিকেটারদের আত্মনিবেদন এবং দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি প্রমাণ করলেন- মাঠের ক্রিকেটারদের যেমন অনেক কিছু শেখার বাকি, তেমনি মাঠের বাইরের কর্তাদেরও অনেক কিছু জানা নেই।

বিস্তারিত জানতে দেখতে পারেন… আসলে লোটাস কামাল এমনই। এমন কথা তিনি প্রায়ই বলেন।

০৩
যে কথা বলতে মন চাইছে খুব-
ক্রীড়ামন্ত্রীর উচিৎ লোটাস কামালকে অপসারণ করা। এই লোক এবং এর মতো সরকারী দলের যে-ই আসুক ক্রিকেটকে কিছুই দিতে পারবেনা বিতর্ক ছাড়া। আমরা সাধারণ ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটকে যেমন ভালোবাসি, ক্রিকেটারদেরও তেমনই ভালোবাসি। ক্রিকেটারদের গালমন্দ তাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়… আমরা আর এ ধরণের ঘটনা দেখতে চাই না, দেখতে চাই না লোটাস কামালদেরও…
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৬
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×