
এই যে তুমিই বল –
কিছু কিছু মানুষ কি জন্ম হতেই বঞ্চিত নয় ?
- কেমন ?
এই যে ধর কারও ভুবন মোহিনী হাসি , কিন্নর কন্ঠ , সুন্দর দেহ সৌষ্ঠব , মেধা , উচ্চ বংশ , বিত্ত বৈভব ........
সত্যি করে বলতো এর যেটি নেই তোমার –
তা দেখে কি তুমি সামান্য হলেও ঈর্ষান্বিত হও না ?
নিদেনপক্ষে – ইস আমার যদি থাকত ।
যদিও ধর্ম মতে এই সামান্য ঈর্ষাও কিন্তু সঠিক নয় !
আবার কোন কোন ক্ষেত্রে বিধাতাতো নিজেই উদার হস্ত !
কোন কোন একজনের জন্যই তার সমস্ত নৈবেদ্য –
সুন্দর দেহ সৌষ্ঠব , মেধা , উচ্চ বংশ , বিত্ত-বৈভব , উদার মন –
বলতো দেখি এক্ষেত্রে উদার মন না হওয়ার কি আছে ?
সে তো বঞ্চিত নয় আর কারও মত ।
বঞ্চনা , বৈষম্য থেকেই তো সংঘাতের সূত্রপাত ।
আচ্ছা আজ কি তুমি একটু সুন্দর করে ভাবতে পারনা ?
ভাব , আমার ওসব নেই তো কি হয়েছে , আমার আছে –
কি ?
একটা সুন্দর মন !
সুন্দর মন !?
হায়-
এ পোড়া জগতে কে বল চিনে তায় ?
কৃতজ্ঞতা :মাঈনউদ্দিন মইনুল। তার ‘নতুন বছরের ভাবনা: To be, or not to be’ এর অনুপ্রেরণায় To Do List করতে গিয়ে উৎসারিত সত্য
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




