একটা গল্প রুপকথার...
ভালোবাসা যেখানে ছড়ায় শিউলি ফুলের শুভ্রতা
আমি অপেক্ষা করি...
রাত্রিপ্রাঙ্গণে মুঠো মুঠো জোছনার মাতাল নৃত্য দেখবো বলে,
অপেক্ষা সাগরের আকাশ-নীল জলের ছন্দপতনে চার পায়ে আছড়ে পড়ার
চকিতে অনুভব করি বহুপ্রতিক্ষীত সেই উষ্ণ স্পর্শ
আমি আঁচল মেলে ধরি
স্বপ্ন কুড়াবো বলে...
একটা গল্প জীবনের...
যেখানে লুকিয়ে থাকে আতঙ্কের নীল রঙ
পৃথিবীর অন্ধকারতম কোণে ভীত আমি
প্রতিদিন লক্ষবার অনুনয় করে বলি
একবার ছুয়ে দিয়ে যাও
ভেঙ্গে দাও মন্ত্রের কালো অভিশাপ ...
-ফারহানা নিম্মী
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



