somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বাবাকে লেখা চিঠি

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিতে বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের উপস্থিতিতে স্বরচিত কবিতা পাঠ করছেন কবি বাবু ফরিদী । এই অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে দৈনিক আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাতকারে কবি শামসুর রাহমান বলেছিলেন, " ছোট খাটো বিনয়ী বাবু ফরিদীর কথা মনে পড়ে । তাঁর মাঝে তেজ আছে ।"

"কাটে না সময় যখন আর কিছুতে,
বন্ধুর টেলিফোনে মন বসে না,
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা;
মনে হয় বাবার মতো কেউ বলে না-
আয় দেবু আয়!
আয় দেবু আয়!"

বাবা,
দেখতে দেখতে পাঁচ-পাঁচটি বছর চলে গেল, তোমার দেখা নাই । এই পাঁচটি বছরের প্রতিটি মুহূর্ত যে কিভাবে কেটেছে, বলে বুঝাতে পারবো না । প্রতি মুহূর্তে মনের গহীনে তোমাকে হারানোর চিনচিনে ব্যাথা, তোমাকে কাছে না পাওয়ার কষ্ট আমাকে কাঁদিয়েছে । তোমার বুকে উপুড় হয়ে শুয়ে থাকা তোমার সেই ছোট্ট দেবু আমাকে পিছু ডাকে আজও । খুব বেশী মিস করি সেইসব দিনগুলো । দিনগুলো এমন ছিল যে, তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটানোর কথাও আমি ভাবতে পারতাম না । কোন দুঃস্বপ্ন এসে যদি তোমাকে হারানোর ভয় দেখাতো, আমি করজোড়ে স্রষ্টার কাছে প্রার্থনা করতাম, তিনি যেন কিছুতেই এতটা নির্দয় না হন । কিছুতেই যেন তোমাকে কেড়ে না নেন এতো আগে । অথচ দেখ, আমার সে আশংকাই সত্যি হল! আমাদেরকে অনাথ করে শোকের সাগরে ফেলে রেখে তুমি চলে গেলে । ৩০ টি বই বের করার স্বপ্ন পূরণ হলনা । আমাকেও প্রতিষ্ঠিত দেখে যেতে পারলে না । আসলে জানো বাবা, সবার কপালে সবকিছু জোটে না! একসময় মজা করে বলতে, "ফেলি, বুঝবি দিন গেলি!" তুমি যে কি ছিলে, আমি এখন ভালভাবেই বুঝতে পারছি বাবা । সেই আদর, ভালোবাসা, শাসন করার কেউ নেই এখন । কেউ আর বকা দেয়না সময়মতো ঘুম থেকে না উঠলে । পড়ার জন্য কেউ তাড়া দেয় না । যেকোনো বিপদে আশ্রয় দেয়ার কেউ নেই আর!

বাবা জানো, আজও বৃষ্টি হচ্ছে । যেদিন তুমি চলে গিয়েছিলে, সেদিনও সারাদিন বৃষ্টি হয়েছিল, মনে পড়ে? বৃষ্টি তোমার খুব প্রিয় ছিল, আমারও । সেদিনের আকাশ-ছিদ্র করা বৃষ্টি আমি ভুলতে পারিনা । আজও বৃষ্টি হলেই আমি আবেগের কাছে হেরে যাই । দু-বাহু তুলে বৃষ্টিতে ভিজি, যেন তোমার পরশ পাচ্ছি!

বাবা, বহুদিন তুমি আমার স্বপ্নে আসো না । কেন আসো না? এখন কি আর আমাকে তোমার মনে পড়ে না? আমাদেরকে মনে পড়ে না? মনে পড়ে না তোমার আদরের ভাই-বোনদের কথা, যাদেরকে তুমি নিজের হাতে মানুষ করেছিলে? মনে পড়েনা আমার দুঃখী মায়ের কথা? স্বর্গে বেশ সুখেই আছো মনে হয়, তাইনা? থাকবেই তো । একজন মানুষও আজ পর্যন্ত পেলাম না, যে একটা খারাপ কিছু বলবে তোমার সম্পর্কে । এমন নির্ভেজাল ভালো মানুষ স্বর্গে ভালো থাকবে- এটাই তো স্বাভাবিক!

বাবা, অনেকদিন পর তোমাকে চিঠি লিখছি । মনে পড়ে, কলেজে পড়তে যখন ঢাকা এসেছিলাম প্রথম, কিছুই বুঝতাম না, কিভাবে কি করব জানতে বারবার তোমাকে চিঠি দিতাম । আর কাঁদতাম! তোমাকে আর মাকে ছাড়া কোনদিন থেকেছি বল? সেই আমি দেখ, আজ একা কিভাবে টিকে আছি! নিশ্চয়ই খুশি হয়েছ দেখে । নিশ্চয়ই আমার পত্রিকা, মুখবই এর লেখাগুলো নিয়মিত পড়! বাবা, আমি পারবো তো? পারবো তো মানুষ হতে? তোমার স্বপ্নগুলো পূরণ করতে? আমাকে আশীর্বাদ করো বাবা । অনেক অনেক আশীর্বাদ চাই তোমার । যেখানেই থাকো, ভালো থাকো । তোমার দেবু তোমাকে খুব মিস করে ।

[ বিঃ দ্রঃ বাবাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে গতকাল রাতে একটি পেইজ খুলেছি । এখানেই তাঁর সব লেখা ও আমার স্মৃতিচারণ প্রকাশিত হবে এখন থেকেঃ কবি বাবু ফরিদী]

Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×