জোর করে আইন-কানুন মানানো যাবে না। একদিন-দুদিন জেল-জরিমানা করে শুধু শাস্তিই দেয়া হবে, শুধারানো হবে না, সুফল আসবে না। কাজেই, সুফল পেতে এমন কিছু করতে হবে যা জনগণ ভালোবেসে করবে, মেনে নেবে। রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করা ঝামেলার, কারণ সিঁড়ি বেয়ে এত ওপরে ওঠা কষ্টের কাজ, সবার পক্ষে সম্ভব হয়না। এটা বুঝতে হবে। তাছাড়া সব মোরে এগুলো নেই, থাকলেও মোর থেকে বেশ দূরে হেঁটে তবে উঠতে হয়।
আমার মতে ঢাকা শহরের সব ফুটওভারব্রিজ ভেঙ্গে ফেলে ট্রাফিক সিগনাল ঠিকভাবে দেয়া হোক এবং যানবাহনকে বাধ্য করা হোক সেগুলো মানতে। জেব্রা ক্রসিং আঁকা আছে কেন, যদি সেখান দিয়ে যাত্রী পার হতে না পারে? নির্দিষ্ট সময় পরপর লাল বাতি জ্বলবে, গাড়ি সব থেমে যাবে, যাত্রী পার হবে। আবার একটু পর সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চলতে শুরু করবে। এই নিয়মটাই মানতে বাধ্য করুন। প্রয়োজনে জেল-জরিমানা করুন। কিন্তু গরিব পথচারির ঘারে এই বাড়তি জরিমানার বোঝা চাপাবেন না।
ঢাকার ৪৪% রাস্তায় ফুটপাথ নাই। ব্যবস্থা করুন। থাকলেও অনেকটাই থাকে হকারের দখলে। ফুটপাথের মাঝে বটগাছ, টেলিফোনের সংযোগ বোর্ড, তার ছিঁড়ে পড়ে থাকা, মলমূত্রের উপস্থিতি দূর করুন। ভন্ড ভিখারি হটান। উদবাস্তুদের পুনর্বাসিত করুন। ক'জন আর দামী গাড়িতে চরে বলুন? সাধারণ জনগণকে তো ফুটপাথে হেঁটেই যেতে হয়। তাঁদের কথাটা ভাবুন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

