somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং আরও একটি রাজনৈতিক ভুল

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) বিএনপি যেটা করলো, সেটা হল রাজনৈতিক দূরদর্শিতার অভাব। এবং আরো একটি বড় রাজনৈতিক ভুল। যার অ্যাডভান্টেজ পেলো সরকারি দল। বেগম জিয়া কিন্তু অশ্রুসিক্ত মন নিয়ে সব রাগ একপাশে রেখে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতেন।এটাই উচিৎ ছিল। শত্রুও যখন ভালো উদ্দেশ্য নিয়ে ঘরের দুয়ারে এসে দাঁড়ায়, ভেতরে ডেকে বসতে দেয়া উচিৎ। বাঙ্গালী হিসেবে অতিথিপরায়নতার সুনাম আমাদের আছে। কিন্তু এ কী করলেন খালেদা জিয়া? রাগ পুষে রেখে স্বয়ং প্রধানমন্ত্রীকে গেট থেকে বিদায় দিলেন! বড্ড ভুল করলেন। পুত্র হারানোর পর থেকে জনগণের সহানুভূতি পাচ্ছিলেন সারাদিন, এখন মানুষ ছি: ছি: করবে। অথচ খুব সহজেই এই সুযোগ কাজে লাগিয়ে তিনি অনেক কিছু অর্জন করতে পারতেন। সংলাপের দারূণ একটা সুযোগ এসেছিল। আপনি হেলায় হারালেন। পুত্রশোকে অসুস্থ আপনি হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে দেখা করা যাবে না? ঘুমিয়ে থাকার সময় এখন?

আর ম্যাডাম নাহয় ঘুমিয়ে ছিলেন, কার্যালয়ের ভেতর আর কেউ কি ছিলেন না গেটটা খুলে দেয়ার মতো? প্রধানমন্ত্রী তো আজ কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি! তাঁকে কি একটু বসতেও দেয়া যেত না?

২) গোটা দেশটাই যেন একটা শ্মশান। যখন-তখন যেখানে-সেখানে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারাটাই যেন এখনকার রীতি! এই শ্মশানে মানুষ পোড়াতে কাঠ-খড়ি লাগে না। মন্ত্রপাঠেরও প্রয়োজন নেই। লাগে শুধু এক বোতল পেট্রল, একটি সলতে আর একটি ম্যাচের কাঠি!

নিরীহ মানুষদেরকে রাস্তাঘাটে পুড়িয়ে মারার আন্দোলন বন্ধ করুন। শান্তিপূর্ণ উপায়েও আন্দোলন করা যায়। উভয় পক্ষই যদি নিজের দৃঢ় অবস্থান থেকে একটু করে সরে দাঁড়ান, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে। আপনারা রাজনীতি করেন তো এইসব সাধারণ মানুষের জন্যই, তাই নয় কি?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×