somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিকুচি করি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ধর্ম মানুষের মনের দূর্বলতার সুযোগ নিয়ে তাকে ধর্মীয় গোড়ামি আর কুসংস্কারের বেড়াজালে আষ্টেপিষ্টে বেধে দিনকে দিন আরও কাবু করে ফেলে, সে ধর্ম আর যার হোক মানুষের ধর্ম হতে পারে না। এমন ধর্ম এবং ধর্মীয় কুসংস্কারকে আমি ঘৃণা করি এবং মুখে যে ভাষা আনা যায় না, সে ভাষাতে গালিও দেই। এর চেয়ে ভালো কিছু আমার বিবেচনায় আসে না। এজন্য আপনি যদি আমাকে গালি দেন, তাতে আমার কিছু যায় আসে না।

অসময়ে স্বামী হারালেই কোন মহিলা অপয়া হয়ে যায় না। কে কখন চলে যাবে, কেউ বলতে পারে না। এজন্য অন্যকে দোষ দেবেন কেন? স্বামী মারা গেলে তাতে স্ত্রীর কি দোষ? তিনি কজ চেয়েছিলেন, স্বামীর অবর্তমানে খাওয়া-থাকার কষ্ট করতে, একা হতে? নিশ্চয়ই না। তবে আপনি, আপনার সমাজ এবং আপনার ধর্মীয় কুসংস্কার কেন তাকে মারার ফন্দি এঁটেছেন? কেন তাকে বছরের এতগুলো দিন না খেয়ে উপবাস থাকতে হবে? কেন তার আমিষ খাওয়া নিষেধ? কোন অধিকারে আপনি তার চলাফেরা-খাওয়া না খাওয়ার ওপর ফতোয়া দেন? যার শরীর, তাকেই বুঝতে দিন না! কেন তাকে অযথা পরপর তিনদিন "আমাবতী" পালন করতে হবে? কেন সেই দিনগুলিতে শুধু ফল খেয়ে থাকতে হবে, কেন কাউকে ছোয়া যাবে না, কেন এটা শেষ হবার পর বাড়ির সবকিছু ধুয়ে পরিষ্কার করতে হবে? এসব সুচিবাঈগিরি আপনাদের কে শেখালো? কেন মানেন আপনারা এই যুগেও? কোন কেতাবে লেখা আছে, দেবতার তুষ্টির জন্য সারাটা দিন, হ্যাঁ টানা ২৪ ঘন্টা একেবারেই কিছু না খেয়ে উপোষ থাকতে হবে? কোন *লের মনিষী এই বিধান দিয়েছে? তাকে সামনে পেলে আমি তাকে ধর্ম শেখাতাম, মনের জ্বালা আর বুকের কষ্ট সব ঝারতাম। *ল আমার, খেয়েদেয়ে আর কাম পাও না বাপু?

যদি সৃষ্টিকর্তা একজন থেকে থাকেন, তবে তিনি যেন আমার সামনে আসেন। তিনি যেন আমাকে জবাব দেন- পৃথিবীতে ভালো মানুষ কেন অসময়ে চলে যায়? যিনি থাকলে আর দশজন ভালো থাকবে, তাঁকে কেন আগে চলে যেতে হয় হঠাৎ? ইতরগুলোকে বাঁচিয়ে রেখে স্রষ্টা কী তামাশা দেখেন? কেন দেখেন? কেন তিনি সৎপথে থাকা মানুষকে কষ্ট দেন? পরীক্ষা নেন? এমন পরীক্ষার নিকুচি করি আমি। স্রষ্টা, আপনি কেন সমাজে এত কুসংস্কার ছড়িয়েছেন? কেন একজন বিধবাকে সমাজে এমন চোখে দেখা হবে? কেন সে অসময়ে এমন হবে? কেন সারাজীবন তাকে ধুকতে হবে? কেন সে শেষ জীবনেও কষ্ট করে কিছু না পেয়ে মরবে? কেন মানুষে মানুষে এত ভেদাভেদ? কেন স্বার্থের জন্য এত হানাহানি? আপনি যদি বলেন এসব মানুষের সৃষ্টি, তবে আমি বলব, আপনি এগুলো থামান না কেন? যদি থামাতে না পারেন, তবে আপনি কোন *লের ঈশ্বর? মুর্তি বানিয়ে আপনাকে ঘরে সাজিয়ে রেখেই বা কি লাভ?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×